ফুটবল
ধুঁকতে থাকা পিএসজির বড় জয়
সাম্প্রতিক সময়ের হতাশার পারফরম্যান্স কাটিয়ে সমর্থকদের দারুণ এক জয় উপহার দিল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষে চার ম্যাচের তিনটিতে হেরেছিল পিএসজি। তবে রোববার রাতে ঘরের মাঠে লোঁরিয়েকে ৫-১ গোল ব্যবধানে হারিয়েছে ফ্রেঞ্চ লিগ ওয়ানের শীর্ষ দলটি।
ম্যাচে পিএসজির পক্ষে মূল নায়ক ছিলেন ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। পিএসজির করা ৫ গোলেই ছিল তার অবদান। তার মধ্যে নিজে করেছেন জোড়া গোল, বাকি তিনটি অ্যাসিস্ট। এই ম্যাচে গোল পেয়েছেন লিওনেল মেসি এবং নেইমারও।
ম্যাচের শুরুর গোল আসে ১২ মিনিটের মাথায়। মেসির ফ্লিক থেকে বল পেয়ে এমবাপ্পে অ্যাসিস্ট করেন নেইমারকে। সেখান থেকে গোল করে দলকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। ম্যাচের ২৮ মিনিটের মাথায় নিজেই গোল করেন এমবাপ্পে।
ইদ্রিস গায়ের পাস থেকে বল জালে জড়ান এই ফরাসি ফরোয়ার্ড। প্রথমার্ধে ২-০ গোল ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় পিএসজি। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরেই এক গোল পরিশোধ করে লোঁরিয়ে। আশরাফ হাকিমির ভুলে সফরকারীর স্ট্রাইকার টেরেম মোফি বল পেয়ে যান। সেখান থেকে ডোনারুমাকে পরাস্ত করে গোল আদায় করে নেন মোফি।
ম্যাচের ৬৭ মিনিটে আবার গোল করে দলকে এগিয়ে নেন এমবাপ্পে। আশরাফ হাকিমির পাস থেকে বল জালে জড়ান এমবাপ্পে। এর ৬ মিনিট পর এমবাপ্পের দারুণ এক পাস থেকে গোল আদায় করে নেন মেসি। লিগ ওয়ানে এটি মেসির তৃতীয় গোল।
লোঁরিয়ের জালে শেষ গোল দেন নেইমার। এবারও এমবাপ্পের পাস থেকে গোল পান এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। প্রথমবারের মতো এক ম্যাচে পাঁচ গোলে অবদান রাখলো এমবাপ্পে। এমনকি ১৫ ম্যাচের মধ্যে প্রথমবারের মতো একাদশে নামা মেসি, নেইমার এবং এমবাপ্পে তিন তারকাই গোল পেলেন পিএসজির হয়ে।
এই জয়ে ৩০ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও সুসংহত করলো পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা মার্শেই থেকে ১২ পয়েন্ট এগিয়ে থাকলো পিএসজি।
জনপ্রিয়
ফুটবল থেকে আরও পড়ুন
ফ্রান্সের নতুন প্রধান কোচ জিনেদিন জিদান
ফ্রান্স জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান। ফ্রান্স ফুটবল ফেডারেশন এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। ২০৩০ সাল পর্যন্ত চুক্তিতে জাতীয় দলের দায়িত্ব পালন করবেন তিনি।

‘আরেকটি শিরোপা এনে দিতে পারিনি, এ জন্য আমি দুঃখিত’
বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের সাত দিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। শিরোপা হাতছাড়া হওয়ায় সমর্থকদের কাছে দুঃখ প্রকাশের পাশাপাশি দলের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিশ্বকাপজয়ী এই কোচ।

উনিশেই বিশ্বজয়, বুকজুড়ে ফিলিস্তিন—ফুটবলের নতুন প্রজন্মের প্রতীক লামিন ইয়ামাল
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে তখন ইতিহাসের নতুন অধ্যায় রচিত হচ্ছে। প্রায় ৮০ হাজার দর্শকের সামনে অতিরিক্ত সময়ের নাটকীয় লড়াই শেষে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতে নেয় স্পেন। মাঠজুড়ে লাল জার্সিধারীদের উচ্ছ্বাস, আর সেই উদযাপনের কেন্দ্রবিন্দুতে মাত্র ১৯ বছর বয়সী লামিন ইয়ামাল। বিশ্বফুটবলের সবচেয়ে বড় মঞ্চে ট্রফি হাতে দাঁড়িয়ে তিনি যেন নতুন এক যুগের সূচনার প্রতীক।

বিশ্বকাপ ফাইনাল হেরে স্পেনের দুই ফুটবলারের ওপর কেন চড়াও হলেন পারেদেস?
বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের পর মাঠেই অপ্রীতিকর ঘটনার জন্ম দিলেন আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারদেস। ম্যাচ শেষে স্পেনের দুই ফুটবলার এরিক গার্সিয়া ও গাভির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে তাদের ওপর হামলার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ঘটনাটি নিয়ে ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

.jpg)



