ফুটবল
গত মৌসুমে হারের প্রতিশোধ নিয়েছে রিয়াল
গত মৌসুমে টুখেলের এই চেলসির কাছে হেরেই চ্যাম্পিয়ন্স লিগের সেমি ফাইনাল থেকে বাদ পড়েছিল রিয়াল মাদ্রিদ। স্ট্যামফোর্ড ব্রিজে পা দেওয়ার সময় প্রতিশোধের চিন্তাটা হয়তো মাথাতে ঘুরছিল সেই সেমিতে রিয়ালের হয়ে একমাত্র গোলটি করা বেনজেমার। এই ফরাসি ফুটবলারের দুর্দান্ত এক হ্যাটট্রিকেই আজ বর্তমান চ্যাম্পিয়নদের ঘরের মাঠে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। বেনজেমাকে আটকানোর কোনো কৌশলই যেন জানা ছিল না চেলসির।
৩-১ গোলের এই জয়ে গত মৌসুমে চেলসির কাছে হারের প্রতিশোধও নিয়েছে রিয়াল।
চেলসির মাঠ স্ট্যাম্পফোর্ড ব্রিজে এদিন শুরু থেকেই আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে লড়াই। তবে দ্রুত মাঝমাঠের নিয়ন্ত্রণ নিয়ে প্রেসিং করে খেলতে শুরু করে রিয়াল। আর চেলসি নির্ভর করে প্রতি আক্রমণের ওপর। ম্যাচের ১০ মিনিটে দারুণ এক আক্রমণে গোল করার সুযোগ এসেছিল রিয়ালের সামনে। কিন্তু ডিবক্সের ভেতরে জায়গা তৈরি করে ভিনিসিয়াস জুনিয়রের নেওয়া শট পোস্টে লেগে ফিরে আসে। রিয়াল গোল না পেলেও আক্রমণাত্মক ফুটবলে দুদলই জমিয়ে তোলে লড়াই।
তবে ২১ মিনিটে আর ভুল করেননি দুর্দান্ত ছন্দে থাকা করিম বেনজেমা। ভিনিসিয়াসের ক্রসে দারুণ এক হেডে লক্ষ্যভেদ করেন এই ফরাসি স্ট্রাইকার। এই গোলের রেশ কাটার আগে ফের জ্বলে উঠেন বেনজেমা। এবার লুকা মডরিচের ক্রসে দ্বিতীয়বার হেড দিয়ে গোল করেন বেনজেমা।
দুই গোলে এগিয়ে গিয়ে আক্রমণের ধার আরও বাড়ায় রিয়াল। অন্যদিকে ম্যাচে ফিরতে চেষ্টা চালিয়ে যায় চেলসি। প্রথমার্ধের শেষ দিকে ঠিকই ব্যবধান কমায় চেলসি। প্রথমার্ধে ২-১ ব্যবধানের লিড নিয়েই সন্তুষ্ট থাকতে হয় কার্লো আনচেলত্তির দলকে।
বিরতির পর পরই চেলসি গোলরক্ষকের ভুলে বল পেয়ে নিজের হ্যাটট্রিক পূরণ করে নেন বেনজেমা। সেই সঙ্গে রিয়ালকে এগিয়ে দেন ৩-১ গোলে। চেলসি ম্যাচে ফেরার চেষ্টা করলেও ভাঙতে পারছিল না রিয়ালের রক্ষণ। শেষ পর্যন্ত আর কোনো দল গোল না পেলে বড় হার নিয়েই মাঠ ছাড়ে চেলসি।
জনপ্রিয়
ফুটবল থেকে আরও পড়ুন
ভোজিনিয়া নাকি মার্তিনেজ, কার হাতে উঠবে গোলকিপারদের লড়াইয়ের মুকুট?
স্পেনকে রুখে দিয়ে এবারের বিশ্বকাপে সবচেয়ে বড় চমকগুলোর একটি দেখিয়েছে কেপ ভার্দে। ইউরোপ চ্যাম্পিয়নদের বিপক্ষে গোলপোস্ট অক্ষত রেখে বিশ্বজুড়ে আলোচনায় উঠে এসেছেন দলটির গোলরক্ষক ভোজিনিয়া। দুর্দান্ত পারফরম্যান্সের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও তার জনপ্রিয়তা বেড়েছে উল্লেখযোগ্যভাবে।

ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৪ দলে শিরোপা জিতল মেসির বড় ছেলে
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির বড় ছেলে থিয়াগো মেসি যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৪ দলের হয়ে ‘এমআইসি ফুটবল ২০২৬’ টুর্নামেন্টের শিরোপা জিতেছে। ফাইনালে গট এফসিকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইন্টার মায়ামির যুবারা।

৪৬ বছর বয়সে অবসর ভেঙে ফুটবলে ফিরলেন রোনালদিনহো
ফুটবলকে বিদায় জানানোর এক দশকেরও বেশি সময় পর আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। ৪৬ বছর বয়সে অবসর ভেঙে ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেন্নায় যোগ দিয়েছেন সাবেক ব্যালন ডি’অরজয়ী এই তারকা। ফুটবল বিশ্বকে বিস্মিত করা তার এই প্রত্যাবর্তনের খবর জানিয়েছে রয়টার্স।

মেসি-রোনালদোর ইতিহাস, চমক আর নাটকীয়তায় জমে উঠল বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড
রেকর্ড, নাটকীয়তা, চমক আর আবেগঘন মুহূর্তে ভরপুর ছিল বিশ্বকাপের গ্রুপ পর্বের দ্বিতীয় রাউন্ড। একদিকে যেমন ইতিহাস গড়েছেন পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো, অন্যদিকে নতুন রেকর্ডে বিশ্বকাপকে রাঙিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। পাশাপাশি নরওয়ের দীর্ঘ প্রতীক্ষার অবসান, মিসরের ঐতিহাসিক জয়, ইরানের লড়াকু মানসিকতা এবং তুরস্কের হতাশাজনক বিদায় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।

.jpg)







