
দেশের মোট জনসংখ্যার ৬৮ শতাংশ মানুষ করোনার টিকা পেয়েছেন। সংখ্যার হিসেবে ১১ কোটি ৫১ লাখ ৪৬ হাজার ৬৭৭ জন মানুষ করোনার টিকার আওতায় এসেছেন। টিকা প্রয়োগে টার্গেট করা শতভাগ মানুষের মধ্যে ৯৭ শতাংশের টিকা প্রদান সম্পন্ন হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত করোনার টিকা প্রদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে এখনও পর্যন্ত করোনার ভ্যাকসিনের প্রথম ডোজের আওতাধীন এসেছেন ১২ কোটি ৮২ লাখ ৪৫ হাজার ৪৬৫ জন এবং ডাবল ডোজের আওতাধীন হয়েছে ১১ কোটি ৫১ লাখ ৪৬ হাজার ৬৭৭ জন। এছাড়াও দুই ডোজ টিকার পাশাপাশি বুস্টার ডোজের আওতাধীন এসছে এক কোটি ৮ লাখ ৩৫ হাজার ৬৯৪ জন মানুষ।
গত ১ নভেম্বর থেকে বাংলাদেশে ১২ -১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রমের আওতাধীন আনা হয়। এখন পর্যন্ত ১ কোটি ৭২ লাখ ৯৮ হাজার ৩২ জনকে প্রথম ডোজ এবং এক কোটি ৫৭ লাখ ৬৪ হাজার ৪৪৩ জনকে দ্বিতীয় ডোজের আওতাধীন আনা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, দেশে এ পর্যন্ত ২ লাখ ১২ হাজার ৬৯১ জন ভাসমান জনগোষ্ঠী টিকার আওতায় এসেছেন। তাদেরকে জনসন অ্যান্ড জনসনের সিঙ্গেল ডোজ টিকা দেওয়া হয়েছে।



