
মার্চের দ্বিতীয় সপ্তাহ থকে এখন পর্যন্ত ডায়রিয়ায় মৃত্যু হয়েছে ৪ জনের।
বুধবার (১৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এতে অধিদপ্তরের মুখপাত্র ডা. নাজমুল ইসলাম বলেন, এক বা ততোধিক বছরের মানুষকে দেয়া হবে ডায়রিয়ার ভ্যাকসিন। মোট ২৩ লাখ মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, ভ্যাকসিন নিয়ে প্রচারণা চালানো হবে ঢাকার যাত্রাবাড়ী, দক্ষিণখান, মিরপুর, মোহাম্মদপুর ও সবুজবাগ এলাকায়। তবে গর্ভবতী নারীদের এই ভ্যাকসিনের অন্তর্ভুক্ত করা হবে না। ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হবে মে মাসে ও দ্বিতীয় ডোজ দেওয়া হবে জুনে ।


