
সারা বিশ্বে এক আতঙ্কের নাম করোনাভাইরাস মহামারি। সারাবিশ্বের এই মহামারির ফলে ৬১,৯১,৭৯৬ জনের মৃত্যু হলেও তা একেবারে নির্মূল হয়নি। বিভিন্ন সময় করোনার নতুন ভেরিয়েন্ট ভাবিয়ে তুলছে সারা বিশ্বকে। ঠিক তেমনি ডব্লিউএইচও এর নতুন বার্তা পুনরায় সতর্কতার নির্দেশনা দিচ্ছে।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ডব্লিউএইচও’র জরুরি বিষয়ক পরিচালক মাইকেল রায়ান বলেন, “এটা চিন্তা করাও ভুল যে করোনাভাইরাস এখন আর বড় কোনো সমস্যা না।”
এ সময় তিনি আরও বলেন,‘ করোনাভাইরাস এখনও মানিয়ে নেওয়ার মতো্ রোগ নয় এবং বিশ্বজুড়ে পু্নরায় যেকোনো সময় বড় ধরনের মহামারি সৃষ্টি করতে পারে।
সোশ্যাল মিডিয়ার প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, আমি কখনোই বিশ্বাস করি না যে করোনা একটি স্থানীয় রোগ। এটি যেকোন সময় ভেরিয়েন্ট পরিবর্তন করে পুনরায় মহামারির আকার নিতে সক্ষম।”
বর্তমান সময়ে যক্ষা এবং ম্যালেরিয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, এগুলো বর্তমান সময়ের জন্য স্থানীয় রোগ। কিন্তু করোনার ব্যাপারটি সম্পূর্ণ ভিন্ন।
তবে ডব্লিউএইচও মনে করে টিকা কার্যক্রম চলমান রাখা অত্যন্ত জরুরী। অন্যথায় আবারও সংক্রমণ বৃদ্ধি পেতে পারে।



