টানা ৬ দিন মৃত্যুহীন থাকার পর সোমবার (১৮ এপ্রিল) সপ্তম দিনে দেশে করোনায় আক্রান্ত রোগীর মৃত্যুর খবর পাওয়া গেছে। সূত্র- স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় (১৭ এপ্রিল সকাল ৮টা থেকে ১৮ এপ্রিল সকাল ৮টা) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দুই জন। এর আগে গত ছয় দিন করোনায় কোন মৃত্যু সংবাদ ছিল না।

অধিদফতরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন আরও ৩৬ জন, এছাড়া টানা দুই দিনে আক্রান্ত হয়েছেন ৫১ জন।

citytouch 728-X-90

নতুন শনাক্ত হওয়া ৩৬ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় সরকারি হিসাবে শনাক্ত হলেন ১৯ লাখ ৫২ হাজার ৩৬২ জন।

মারা যাওয়া দুইজনকে নিয়ে দেশে মোট মৃত্যু ২৯ হাজার ১২৬ জন।