স্বাস্থ্য


করোনায় আরও দুজনের মৃত্যু, শনাক্ত ১০৮


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৯ মার্চ ২০২২, ০২:৫৯ পূর্বাহ্ন, শনিবার

করোনায় আরও দুজনের মৃত্যু, শনাক্ত ১০৮

নিজস্ব প্রতিবেদক: ২৪ ঘণ্টায় সারা দেশে ১০৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫০ হাজার ৪৬৫ জনে। শনাক্তের হার ১ দশমিক ১৬ শতাংশ। 


এই ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে ২ জন মারা গেছেন। এ পর্যন্ত মোট ২৯ হাজার ১১৪ জনের মৃত্যু হয়েছে। আগের তিন দিন করোনায় দেশে কারো মৃত্যু হয়নি।


শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৪৫৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৬৮ হাজার ৬২০ জন।


২৪ ঘণ্টায় ৯ হাজার ৩২২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৯ হাজার ২৭৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ২৪ শতাংশ।


গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনের মধ্যে একজন পুরুষ, আরেকজন নারী। তারা ঢাকা ও চট্টগ্রাম বিভাগের। 


জনপ্রিয়


স্বাস্থ্য থেকে আরও পড়ুন

কিডনি রোগের আগাম লক্ষণ

উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনকে অনেকেই সাধারণ শারীরিক সমস্যা হিসেবে দেখেন। তবে চিকিৎসকদের মতে, এটি কখনও কখনও শরীরে নীরবে বাসা বাঁধা কিডনি রোগের গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হতে পারে। কারণ কিডনির রোগ প্রাথমিক অবস্থায় তেমন কোনো স্পষ্ট উপসর্গ তৈরি না করেই ধীরে ধীরে শরীরের ভেতরে জটিলতা সৃষ্টি করে।

প্রথমবার দেহ থেকে সম্পূর্ণভাবে এইডস অপসরণ করল নোবেলজয়ী আবিষ্কার

জীবাণুমুক্তকরণ ও জিন প্রযুক্তির যুগান্তকারী অগ্রগতি ‘ক্রিসপার-ক্যাস৯’ (CRISPR/Cas9) প্রযুক্তি ব্যবহার করে মানবদেহ থেকে এইচআইভি (HIV) ভাইরাস নির্মূলের সম্ভাবনা তৈরি করেছেন বিজ্ঞানীরা। সাম্প্রতিক এই গবেষণা বিশ্বজুড়ে চিকিৎসা বিজ্ঞানীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। দীর্ঘদিন ধরে দুরারোগ্য হিসেবে পরিচিত এইচআইভি সংক্রমণের বিরুদ্ধে এটি ভবিষ্যতে কার্যকর সমাধান হতে পারে বলে মনে করছেন গবেষকরা।

ঢামেকে অসুস্থ রোগীকে দেখতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসার খোঁজখবর নিলেন নিজে

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গৃহপরিচারিকা ফাতেমা বেগমের অসুস্থ ভাতিজি সীমা (৩২)-কে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।'

২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, হামে আক্রান্ত ১৪২৮ শিশু—ঢাকায় সর্বোচ্চ ঝুঁকি

দেশে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃত্যুসহ ১,৪২৮ জন নতুন করে হামে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রোববার (১২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।