Ad

পশ্চিমা বিশ্বে ছড়িয়ে পড়ছে মাঙ্কি-পক্স!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
wer
Durbin News

স্বাস্থ্য কর্তৃপক্ষের রিপোর্ট অনুসারে ইউরোপীয় দেশগুলোর পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডা এবং অস্ট্রেলিয়ায় মাঙ্কি-পক্সে আক্রান্ত রোগি শনাক্ত হচ্ছে ।

সম্প্রতি ফ্রান্স, ইতালি, সুইডেন এবং অস্ট্রেলিয়ায় আক্রান্তদের শনাক্ত করার তথ্য জানা গেছে । এর আগে রোগটি বুধবার (১৮মে) পর্যন্ত যুক্তরাষ্ট্র, স্পেন ও পর্তুগালেও শনাক্ত হয়েছে । এছাড়াও কানাডাতেও ১৩জন আক্রান্ত হয়েছে বলে জানা গেছে । মাঙ্কি-পক্স মধ্য ও পশ্চিম আফ্রিকার প্রত্যন্ত অঞ্চলে সবচেয়ে বেশি দেখা যায়।

যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের বিবৃতি অনুযায়ী , মাঙ্কিপক্স একটি বিরল সংক্রমণ যা সাধারণত প্রাণঘাতী হয়না এবং আক্রান্ত হলে বেশিরভাগ মানুষ কয়েক সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে উঠে।

জানা গেছে মাঙ্কি-পক্স ভাইরাসটি সহজে ছড়ায় না এবং জনসাধারণের জন্য কম ঝুঁকিপূর্ণ । যুক্তরাজ্যে এই রোগের প্রথম শনাক্ত হয় ৭ মে । যার শরীরের সংক্রমণটি শনাক্ত হয়েছে তিনি সম্প্রতি নাইজেরিয়ায় ভ্রমণ করেছিলেন ।যুক্তরাজ্যে এখন পর্যন্ত ৯ জনের মধ্যে শনাক্ত হয়েছে । তবে সংক্রমণের আসল উত্স এখনও নিশ্চিত করে জানা যায়নি । অস্ট্রেলিয়ায় প্রথম রোগী শনাক্ত হয়েছে শুক্রবার ২০ মে । আক্রান্ত ব্যক্তি সম্প্রতি ইউরোপ ভ্রমণ থেকে ফিরে এসে অসুস্থ হয়ে পড়েছিলেন।

ইউরোপে, বৃহস্পতিবার ১৯মে সুইডেনে একজন শনাক্ত হওয়ার পাশাপাশি ইতালি , ফ্রান্সে একজনকে ভাইরাসে আক্রান্ত করেছে বলে সন্দেহ করা হচ্ছে । । সুইডিশ স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছেন , তারা নিশ্চিত নয় যে ব্যক্তিটি কীভাবে ভাইরাসে সংক্রামিত হয়েছিল । অপরদিকে বুধবার ১৮মে পর্তুগালে ৫জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে । এছাড়া স্পেনেও ৭জন আক্রান্ত হয়েছে বলে জানা গেছে ।

স্প্যানিশ সংবাদপত্র এল পাইসের প্রতিবেদন অনুযায়ী , ইউরোপে মাঙ্কিপক্সের কোনো ভ্যাকসিন অনুমোদিত নয়, তবে স্পেনের স্বাস্থ্য কর্তৃপক্ষ সঙ্ক্রামনের আশঙ্কা মোকাবিলা করার জন্য হাজার হাজার গুটিবসন্তের ভ্যাকসিন কিনেছে ।মাঙ্কিপক্স ও আমাদের চেনা গুটিবসন্ত একই প্রকারের ভাইরাস বলা যায় এরা একই পরিবারের সদস্য।

উত্তর আমেরিকায়, যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের স্বাস্থ্য কর্তৃপক্ষ একজন মানুষ মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন । আক্রান্ত ব্যাক্তি সম্প্রতি কানাডা ভ্রমণ করেছিলেন ।কানাডার স্থানীয় মিডিয়া রিপোর্ট অনুযায়ী দেশটিতে ভাইরাসের ১৩ জন আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে।।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad