Ad

অতিরিক্ত তরমুজ খেলে কি হয়?

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
1c6e5ebc-689c-4e28-839b-898d760debbe-best_of_watermelonfest - Copy
Durbin News

গরমকালের অতিপরিচিত ফল তরমুজ, পানি শূন্যতা দূর করতে তরমুজের জুড়ি নেই। তবে অতিরিক্ত তরমুজ খেলে হতে পারে হিতের বিপরীত। প্রয়োজনের বেশি তরমুজ খেলে আপনি হজমে সমস্যা থেকে শুরু করে হৃদরোগে পর্যন্ত আক্রান্ত হতে পারেন। গ্রীস্মকালের শুরু থেকেই সুস্বাদু এ ফল বাজারে উঠতে শুরু করেছে। রমজানে সারাদিন পানি না খেয়ে থাকার ফলে পানি শূন্যতা দেখা দেওয়া স্বাভাবিক। তাই সারাদিনের পানি শূন্যতা দূর করতে ইফতারে পানির পাশাপাশি প্রচুর পরিমাণ তরমুজ খান অনেকেই। আর যারা রোজা রাখেন না, তাঁরাও গরমের দিনে শরীর আর্দ্র রাখতে প্রচুর পানি পান করেন এবং পানি শূন্যতা দূর করার চেষ্টা করেন। কেউ কেউ গরমে তৃষ্ণা মেটাতে প্রচুর তরমুজ খান। কারণ তরমুজের ৯২ ভাগই পানি। শরীরকে ঠান্ডা করতে তরমুজের জুড়ি নেই। চর্বি না থাকায় ফলটি শরীর-স্বাস্থ্যের জন্য ভালো, সেই সাথে খেতেও সুস্বাদু। ফাইবার সমৃদ্ধ তরমুজে আরও আছে ভিটামিন এ, বি, সি ও খনিজ উপাদান, যা রোগ প্রতিরোধে করে। এমনকি তরমুজ শরীরের ওজন কমাতেও সাহায্য করে।তবে অতিরিক্ত কোনোকিছুই শরীরের জন্য উপকারী নয়। তরমুজে অতিরিক্ত ফাইবার থাকায় এই ফলটি বেশি পরিমাণে খেলে ডায়রিয়া’সহ পেটের নানা রোগ হতে পারে। এতে থাকা সরবিটল নামক উপাদান বদ হজমের মতো সমস্যা বাড়ায়।লাইকোপিন নামক রাসায়নিকের কারণে তরমুজের রং গাঢ় ও উজ্জ্বল হয়। আর এই লাইকোপিন এক প্রকার অ্যান্টি অক্সিডেন্ট, যা প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে শরীরে প্রবেশ করলেই পেটের সমস্যা দেখা দেয়।তরমুজে শর্করার পরিমাণ খুব বেশি থাকায় ডায়াবেটিস রোগীদের জন্য তরমুজ খাওয়া ঠিক নয়। সেই সাথে তরমুজে অতিরিক্ত পানি থাকে, যা শরীরে প্রবেশ করে ওভার-হাইড্রেশন হয়ে যেতে পারে। ফলে শরীরে পানির পরিমাণ বাড়তে পারে, যা শরীরে সোডিয়ামের পরিমাণ কমাতে পারে।যদি খুব বেশি পানি শরীর থেকে বের করা না যায়, তাহলে এর ফলে পা ফুলে যাওয়া, ক্লান্তি বা কিডনি ফেইলিউরের মতো সমস্যা হতে পারে। সেই সাথে কিডনির অনেক সমস্যা-ও দেখা দিতে পারে। যারা নিয়মিত মদ্যপান করেন, তাদের জন্য তরমুজ একেবারেই স্বাস্থ্যকর নয়। কারণ, তরমুজের রাসায়নিক উপাদান লাইকোপিন অ্যালকোহলের সঙ্গে মিশে লিভারের প্রভূত ক্ষতি করে।তরমুজ পটাসিয়ামের একটি ভালো উৎস, যা আমাদের হার্টকে সুস্থ রাখতে এবং আমাদের শক্তি ও হাড়ের ঘনত্ব বাড়াতে সাহায্য করতে পারে। তবে অতিরিক্ত মাত্রায় পটাশিয়াম শরীরে গেলে হৃদযন্ত্রে নানা সমস্যা, যেমন- অনিয়মিত হৃৎস্পন্দন, নাড়ির গতি কমে যাওয়ার মতো নানা ঘটনা ঘটে।তাই, পানি শূন্যতা দেখা দিলে হুট করেই প্রচুর পরিমাণ তরমুজ খাওয়া যাবে না। বরং পরিমিত পরিমাণে খেতে হবে। এতে দেহ সুস্থ থাকবে। বাংলাদেশে তরমুজ একটি জনপ্রিয় ফল হিসেবে এর ফলনও হয় অনেক বেশি। আগে পিস প্রতি তরমুজ বিক্রি হলেও বর্তমানে ঢাকা সহ আশেপাশের এলাকায় কেজি দরে তরমুজ বিক্রি হচ্ছে। এ বছর প্রায় শত কোটি টাকার তরমুজ বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad