
ফিলিপাইনের মধ্য ও দক্ষিণাঞ্চলে ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিপাতের ভুমিধস ও বন্যার ফলে অন্তত ২৪ জনের প্রাণহানি ঘটেছে। সেখানে প্রবল বর্ষণের কারণে এমন প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হয় এবং একই সঙ্গে ঝড়ের তাণ্ডবে বহু বাড়িঘর, রাস্তাঘাট এবং অন্যান্য স্থাপনার ক্ষয়-ক্ষতি হয়েছে। সোমবার কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
দেশটির জাতীয় দুর্যোগ সংস্থার বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়,এ ঘুর্ণিঝড়ের তাণ্ডবে দেশটির দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলের ১৩ হাজারের বেশি মানুষ জরুরি আশ্রয় কেন্দ্রে পালিয়েছেন। এ ছাড়া ঝড়বৃষ্টির প্রভাবে সৃষ্ট বন্যায় অনেক ঘর, আবাদি জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।
বেবে শহরের দুর্যোগ কর্মকর্তা রিজ অস্টারো বলেন, এ প্রাকৃতিক দুর্যোগে মধ্য প্রদেশ লেতি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। সেখানের চারটি গ্রামে ভূমিধসে ২১ জনের মৃত্যু হয়। খবর- এএফপি’র
এছাড়াও দেশটির জাতীয় দুর্যোগ সংস্থা বলেছে, দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের লেইতে এলাকায় আরও তিনজন নিহত হয়েছেন।
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়,লেইতের বুঙ্গা এলাকার কয়েকটি বাড়িঘর কাদামাটিতে চাপা পড়েছে
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা মেট্রো সার্কেল-০৪ (পূর্বাচল) কার্যালয়ের উচ্চমান সহকারী হারুন ইসলাম ওরফে হারুনুর রশিদের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য, দালাল সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং অবৈধ সম্পদ গড়ার গুরুতর অভিযোগ উঠেছে। সেবা নিতে আসা কয়েকজন ভুক্তভোগী ও সংশ্লিষ্ট সূত্রের দাবি, দালালদের মাধ্যমে বিভিন্ন যানবাহনসংক্রান্ত সেবা দ্রুত করে দেওয়ার নামে নিয়মবহির্ভূত অর্থ আদায়ের একটি চক্র দীর্ঘদিন ধরে সক্রিয়।
লালমনিরহাটের আদিতমারীতে সাত বছরের শিশু নন্দিনী রানী হত্যা মামলায় প্রধান আসামি বিধান চন্দ্রকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তার বাবা রনজিং কুমার রায়কে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জ সদর উপজেলার কালিগঞ্জ এলাকায় খোয়াই নদীর বাঁধ ফের ভেঙে গেছে। শুক্রবার সকাল ১১টার দিকে বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি প্রবেশ করে আশপাশের নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করে। এতে কয়েকটি গ্রামের নিচু এলাকা তলিয়ে যাওয়ার পাশাপাশি অনেক বসতঘরে পানি ঢুকে পড়েছে। হঠাৎ পানি প্রবেশ করায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে এক চা দোকানিকে হুমকি ও ছুরিকাঘাতের চেষ্টার অভিযোগ উঠেছে এক শিক্ষার্থীর বিরুদ্ধে। ঘটনার দুই দিন পর ফোনে ওই দোকানিকে আবারও হুমকি দেওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগী। এ ঘটনায় শনিবার (২২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।