আন্তর্জাতিক
পাকিস্তানে ফিরছেন নওয়াজ শরিফ
দেশে ফিরছেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। আশা করা হচ্ছে, আসন্ন ঈদুল ফিতরের পরই দেশে ফিরবেন তিনি। সোমবার নওয়াজের ছোট ভাই শাহবাজ শরিফ প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরপরই পিএমএল-এন-এর সিনিয়র নেতা মিয়া জাভেদ লতিফ এ তথ্য জানিয়েছেন। জিও নিউজ।
জাভেদ লতিফ বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান মুসলিম লীগের প্রতিষ্ঠাতা নওয়াজ শরিফ ঈদের পরে পাকিস্তানে ফিরে আসবেন। তার বিরুদ্ধে থাকা মামলাগুলো আইনি প্রক্রিয়ায় মোকাবিলা করবেন।
দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাভোগের সময় নওয়াজ শরিফ অসুস্থ হয়ে পড়ায় ২০১৯ সালে ইমরান খান সরকার চিকিৎসার জন্য লন্ডনে যেতে অনুমতি দিয়েছিলেন।
২০১৮ সালে আদালত তাকে আল-আজিজিয়া স্টিল মিলস দুর্নীতির মামলায় সাত বছরের কারাদণ্ড দেয় আদালত। তখন অ্যাভেনফিল্ড প্রপার্টি মামলাসহ তাকে মোট ১১ বছরের কারাদণ্ড এবং এক কোটি ৩০ লাখ রুপি জরিমানা করা হয়েছিল।
এর আগে ২০১৭ সালে সুপ্রিম কোর্টের রায়ে প্রধানমন্ত্রী হিসেবে অযোগ্য ঘোষণার পর পদত্যাগ করেন নওয়াজ শরিফ।
জনপ্রিয়
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
বিক্ষোভের পর জেন-জির উদ্দেশে মোদির বার্তা
দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভের পর প্রথমবারের মতো জনসমক্ষে বক্তব্য দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (৮ আগস্ট) আইআইটি দিল্লির সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিয়ে তরুণ প্রজন্মের উদ্দেশে বিভিন্ন বার্তা দেন তিনি।

ওয়াশিংটনে ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়ার নির্দেশ প্রায় ৬০ হাজার মানুষকে
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন শহর ও আশপাশের এলাকায় ভয়াবহ দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় প্রায় ৬০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। দাবানলে ইতোমধ্যে প্রায় ৬০০টি স্থাপনা পুড়ে গেছে এবং আগুন এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে অনিয়মের অভিযোগ, প্রশ্নের জবাব দেয়নি ঢাকার ভারতীয় হাইকমিশন
ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিত প্রশ্ন পাঠিয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্প ডেস্ক ও সাধারণ ইমেইল, উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।
ভিসা অ্যাপয়েন্টমেন্টে ভারতীয় হাইকমিশনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ
ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিতভাবে ব্যাখ্যা চেয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্পডেস্ক ও সাধারণ ইমেইল—উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।

.jpg)


