আন্তর্জাতিক
ক্রেমলিনের সমালোচনা করায় রুশ নাগরিকের জেল
ক্রেমলিন ও ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের কঠোর সমালোচনার অভিযোগে কারা-মার্জা নামের এক ব্যাক্তিকে ১৫ দিনের জেল দিয়েছেন মস্কোর খামোভনিচেস্কি এর আদালত।
মঙ্গলবার আইনজীবী ভাদিম প্রখোরভ সংবাদ মাধ্যমকে জানান, পুলিশের নির্দেশ অমান্য করার দায়ে কারা-মুর্জাকে দোষী সাব্যস্ত করে এবং তাকে সর্বোচ্চ ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়।
তিনি আরো জানান, পুলিশের প্রতিবেদনে বলা হয় যে ৪০ বছর বয়সী কারা-মুর্জা সোমবার সন্ধ্যায় তার অ্যাপার্টমেন্ট ভবনের বাইরে পুলিশকে অপেক্ষা করতে দেখে অদ্ভুত আচরণ এবং পালানোর চেষ্টা করেন।
অভিযুক্ত মুর্জা’'র দাবী,রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে ২০১৫ ও ২০১৭ সালে তাঁকে বিষ প্রয়োগ করে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিলো।
জনপ্রিয়
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
ওয়াশিংটনে ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়ার নির্দেশ প্রায় ৬০ হাজার মানুষকে
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন শহর ও আশপাশের এলাকায় ভয়াবহ দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় প্রায় ৬০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। দাবানলে ইতোমধ্যে প্রায় ৬০০টি স্থাপনা পুড়ে গেছে এবং আগুন এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে অনিয়মের অভিযোগ, প্রশ্নের জবাব দেয়নি ঢাকার ভারতীয় হাইকমিশন
ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিত প্রশ্ন পাঠিয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্প ডেস্ক ও সাধারণ ইমেইল, উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।
ভিসা অ্যাপয়েন্টমেন্টে ভারতীয় হাইকমিশনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ
ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিতভাবে ব্যাখ্যা চেয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্পডেস্ক ও সাধারণ ইমেইল—উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।

‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক করার তীব্র প্রতিবাদ ভারতীয় মুসলিমদের
‘বন্দে মাতরম’কে আইনগতভাবে বাধ্যতামূলক করা এবং এর অবমাননাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণার উদ্যোগের তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারতের মুসলিমদের সর্বোচ্চ নীতিনির্ধারক সংস্থা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড।

.jpg)


