আন্তর্জাতিক
ভারতে কলকারখানায় আগুন, নিহত ৬
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশে ফার্মাসিউটিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্যু হয়েছে। অগ্নিদগ্ধ হয়েছেন আরও ১২ জন। গ্যাস লিকেজ থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরী জেলার আক্কিরেড্ডিগুডেমে অবস্থিত একটি ওষুধের কারাখানায় অগ্নিকাণ্ড ঘটে। আগুন লাগার সময় কারখানায় ১৮ জন শ্রমিক কাজ করছিলো। খবর পেয়ে ঘটনাস্থলে আসা দমকলকর্মীদের প্রায় দু’ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি।
এছাড়াও মৃত পরিবারকে ২৫ লাখ টাকা ও গুরুতর দগ্ধ শ্রমিকের প্রত্যেক পরিবারকে ৫ লাখ এবং সামান্য আহতদের পরিবারকে ২ লাখ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা দিয়েছেন তিনি।
জনপ্রিয়
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
১১ মাসের কন্যাসন্তানকে হত্যা, দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টাকালে বাবা-মা গ্রেফতার
ভারতের বেঙ্গালুরুতে মাত্র ১১ মাস বয়সী এক কন্যাশিশুকে হত্যার পর ঘটনাটি দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে শিশুটির বাবা ও মাকে গ্রেফতার করেছে পুলিশ।

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৩ হাজার ৫৩৫
ভেনেজুয়েলায় গত সপ্তাহে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৫৩৫ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন এবং প্রায় ১৮ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। দুর্যোগ-পরবর্তী পরিস্থিতিতে দেশটিতে ভয়াবহ স্বাস্থ্য সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

বালোগানের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনায় ফিফাকে অনুরোধ করেছিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য ফিফাকে অনুরোধ করেছিলেন বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, নিষেধাজ্ঞা বহাল থাকলে তা চলমান বিশ্বকাপের ওপর নেতিবাচক প্রভাব ফেলত।

ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়ায় ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফার ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়াকে কেন্দ্র করে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের ৫০ জন সদস্য। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ফিফার নৈতিকতা কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

.jpg)






