যুক্তরাষ্ট্র ও ইসরাইল নতুন করে হামলা চালালে পারস্য উপসাগরের সমুদ্রতলের ইন্টারনেট কেবলগুলোতে আঘাত হানার পরিকল্পনা তৈরি করেছে ইরান। এমনকি হামলার পর কেবল মেরামতের কাজ বাধাগ্রস্ত করে যোগাযোগব্যবস্থায় দীর্ঘস্থায়ী বিঘ্ন ঘটানোর পরিকল্পনাও রয়েছে দেশটির।
ইরানের দুই জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনা ব্যর্থ হলে নতুন করে সংঘাত শুরু হওয়ার আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে সমুদ্রতলের যোগাযোগ কেবলগুলো ইরানের সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে বলে আগেও সতর্ক করেছিলেন দেশটির কর্মকর্তারা।
নাম প্রকাশ না করার শর্তে ইরানের ওই দুই নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, সম্ভাব্য হামলার সুনির্দিষ্ট স্থান ও পদ্ধতি সম্পর্কে তাঁরা বিস্তারিত প্রকাশ করেননি। তবে তাঁদের একজন বলেছেন, হামলার পর কেবল মেরামতের কাজ ঠেকানোর চেষ্টা করা হবে, যাতে ইন্টারনেটসহ বিভিন্ন যোগাযোগসেবা দীর্ঘ সময় ব্যাহত থাকে।
ওই কর্মকর্তা বলেন, ইরানে হামলা হলে আর কোনো ‘লাল রেখা’ থাকবে না। সমুদ্রতলের কেবল থেকে শুরু করে গোপন সামরিক ঘাঁটিসহ বিভিন্ন স্থাপনাও লক্ষ্যবস্তু হতে পারে।
যুক্তরাষ্ট্রকে সতর্ক করে তিনি বলেন, ওয়াশিংটনের আগুন নিয়ে খেলা উচিত নয়। সমুদ্রতলের কেবলগুলোতে হামলা চালানোর সক্ষমতা ইরানের রয়েছে বলেও দ









