আন্তর্জাতিক


ব্যস্ত রাস্তায় প্লেন বিধ্বস্ত,পাইলটসহ নিহত ৬


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২১ এপ্রিল ২০২২, ০১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার

ব্যস্ত রাস্তায় প্লেন বিধ্বস্ত,পাইলটসহ নিহত ৬

হাইতির রাজধানী পোর্ট-আ-প্রিন্সের এক ব্যস্ত সড়কে একটি ছোট প্লেন বিধ্বস্ত হয়ে পাইলটসহ অন্তত ছয় জন নিহত হয়েস্থানীয় সময় বুধবার এ দুর্ঘটনা ঘটে।


স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বিকেল রাজধানী থেকে প্লেনটি জ্যাকমেল শহরের উদ্দেশে উড্ডয়ণ করে। তার অল্প কিছুক্ষণ প্লেনটি ইঞ্জিন জটিলতায় পড়ে এবং চারটা চার মিনিটে বিপদ সংকেত পাঠায়ও একপর্যায়ে বিধ্বস্ত হয়।


এদিকে হাইতির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি এ টুইটার বার্তায় নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন। তবে ওই টুইট বার্তায় তিনি হতাহতের সংখ্যা উল্লেখ করেননি।


প্লেনটি ক্যারেফোর এলাকায় বিধ্বস্ত হয়েছে। ওই শহরের মেয়র জুড এডুয়ার্ড পিয়েরে জানিয়েছেন, দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন।


স্থানীয় মেয়র জুড এডোয়ার্ড পিয়েরে বলেছেন, বিমান বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত হয়েছেন। 


অন্যদিকে একটি সরকারি সূত্র জানিয়েছে, আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর বিমানটির পাইলট মারা যান। 


জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

ওয়াশিংটনে ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়ার নির্দেশ প্রায় ৬০ হাজার মানুষকে

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন শহর ও আশপাশের এলাকায় ভয়াবহ দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় প্রায় ৬০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। দাবানলে ইতোমধ্যে প্রায় ৬০০টি স্থাপনা পুড়ে গেছে এবং আগুন এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে অনিয়মের অভিযোগ, প্রশ্নের জবাব দেয়নি ঢাকার ভারতীয় হাইকমিশন

ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিত প্রশ্ন পাঠিয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্প ডেস্ক ও সাধারণ ইমেইল, উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।

ভিসা অ্যাপয়েন্টমেন্টে ভারতীয় হাইকমিশনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিতভাবে ব্যাখ্যা চেয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্পডেস্ক ও সাধারণ ইমেইল—উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।

‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক করার তীব্র প্রতিবাদ ভারতীয় মুসলিমদের

‘বন্দে মাতরম’কে আইনগতভাবে বাধ্যতামূলক করা এবং এর অবমাননাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণার উদ্যোগের তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারতের মুসলিমদের সর্বোচ্চ নীতিনির্ধারক সংস্থা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড।