আন্তর্জাতিক


ইসরায়েলে শপিং সেন্টারে হামলায় নিহত ৫


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২৩ মার্চ ২০২২, ০১:১৪ অপরাহ্ন, বুধবার

ইসরায়েলে শপিং সেন্টারে হামলায় নিহত ৫

ইসরায়েলে শপিং সেন্টারে হামলার ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে দেশটির দক্ষিণাঞ্চলীয় বীরশেবা শহরে ‘বিগ শপিং সেন্টারে’ এ ঘটনা ঘটে। এ সময় কয়েকজন আহত হয়েছে বলে জানায় পুলিশ। খবর বিবিসির।


খবরে জানানো হয়, হামলাকারী ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে শপিং সেন্টারের ভেতরে তিনজনকে হত্যা করে। সেখান থেকে গাড়ি নিয়ে পালানোর সময় আরেকজনকে গাড়ি চাপা দিয়ে হত্যা সে। এ সময় নিরাপত্তাকর্মীদের গুলিতে হামলাকারী নিহত হয়। 


ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা জানায়, হামলাকারীর নাম মুহাম্মদ গালেব আহমদ আবু আলকিয়ান। আলকিয়ান একজন ইসরায়েলি আরব। আলকিয়ান বীরশেবার ১৯ কিলোমিটার পূর্বে বেদুইন শহর হুরার একটি স্কুলে শিক্ষকতা করতেন।ৎ


২০১৫ সালে সিরিয়ায় গিয়ে আইএসে যোগ দেওয়ার পরিকল্পনার অভিযোগে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর কয়েক বছর কারাগারে থেকে ২০১৯ সালে কারাগার থেকে মুক্তি পান আলকিয়ান ।


জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

বিক্ষোভের পর জেন-জির উদ্দেশে মোদির বার্তা

দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভের পর প্রথমবারের মতো জনসমক্ষে বক্তব্য দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (৮ আগস্ট) আইআইটি দিল্লির সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিয়ে তরুণ প্রজন্মের উদ্দেশে বিভিন্ন বার্তা দেন তিনি।

ওয়াশিংটনে ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়ার নির্দেশ প্রায় ৬০ হাজার মানুষকে

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন শহর ও আশপাশের এলাকায় ভয়াবহ দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় প্রায় ৬০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। দাবানলে ইতোমধ্যে প্রায় ৬০০টি স্থাপনা পুড়ে গেছে এবং আগুন এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে অনিয়মের অভিযোগ, প্রশ্নের জবাব দেয়নি ঢাকার ভারতীয় হাইকমিশন

ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিত প্রশ্ন পাঠিয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্প ডেস্ক ও সাধারণ ইমেইল, উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।

ভিসা অ্যাপয়েন্টমেন্টে ভারতীয় হাইকমিশনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিতভাবে ব্যাখ্যা চেয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্পডেস্ক ও সাধারণ ইমেইল—উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।