আন্তর্জাতিক
দাড়ি-টুপি বাধ্যতামূলক করল তালেবান
সরকারি চাকরির ক্ষেত্রে পুরুষ কর্মীদের জন্য দাড়ি এবং মাথায় টুপি বাধ্যতামূলক করল তালেবান সরকার। সোমবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
একইসঙ্গে সকলকে ঢিলেঢালা আফগানি লম্বা কোর্তা ও পাজামা পরতে হবে এবং মাথায় টুপি বা পাগড়ি বাঁধতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়।
নতুন নির্দেশনায় সরকারি দপ্তরগুলোকে সঠিক সময়ে সব কর্মীদের নামাজ আদায়ের ব্যবস্থা করার নির্দেশও দেওয়া হয়েছে।
আফগানিস্তানের ক্ষমতা দখলের পরপরই সাধারণ মানুষের ওপর একের পর এক নিয়ম চাপিয়ে দিচ্ছে তালেবান।
আগের দিন রোববার দেশটির বিভিন্ন বিনোদনকেন্দ্র ও পার্কগুলোতে প্রবেশ করা নিয়েও নির্দেশনা দিয়েছিল ‘পূণ্যের প্রচার ও পাপ প্রতিরোধ’ মন্ত্রণালয়।
বিবৃতিতে আরো বলা হয়, নারী-পুরুষ একসঙ্গে পার্কে প্রবেশ করতে পারবেন না। নারীরা সপ্তাহে তিনদিন এবং পুরুষরা সাপ্তাহিক ছুটির দিনসহ মোট চারদিন পার্কে প্রবেশ করতে পারবেন।
জনপ্রিয়
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
ওয়াশিংটনে ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়ার নির্দেশ প্রায় ৬০ হাজার মানুষকে
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন শহর ও আশপাশের এলাকায় ভয়াবহ দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় প্রায় ৬০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। দাবানলে ইতোমধ্যে প্রায় ৬০০টি স্থাপনা পুড়ে গেছে এবং আগুন এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে অনিয়মের অভিযোগ, প্রশ্নের জবাব দেয়নি ঢাকার ভারতীয় হাইকমিশন
ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিত প্রশ্ন পাঠিয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্প ডেস্ক ও সাধারণ ইমেইল, উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।
ভিসা অ্যাপয়েন্টমেন্টে ভারতীয় হাইকমিশনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ
ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিতভাবে ব্যাখ্যা চেয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্পডেস্ক ও সাধারণ ইমেইল—উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।

‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক করার তীব্র প্রতিবাদ ভারতীয় মুসলিমদের
‘বন্দে মাতরম’কে আইনগতভাবে বাধ্যতামূলক করা এবং এর অবমাননাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণার উদ্যোগের তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারতের মুসলিমদের সর্বোচ্চ নীতিনির্ধারক সংস্থা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড।

.jpg)


