আন্তর্জাতিক
শান্তি আলোচনার মধ্যেই ৪৩ কূটনীতিক বহিষ্কার
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইউরোপের চার দেশ থেকে রাশিয়ার ৪৩ কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে।
সমন্বিত পদক্ষেপের মাধ্যমে রাশিয়ার কূটনীতিকদের বহিষ্কার করা চারটি দেশ হচ্ছে, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, বেলজিয়াম ও চেক রিপাবলিক।
ইস্তাম্বুলে শান্তি আলোচনার মধ্যেই একযোগে রাশিয়ার বিরুদ্ধে এই পদক্ষেপ নেয়া পশ্চিমারা। খবর বিবিসির।
জাতীয় নিরাপত্তার স্বার্থেই এসব রুশ কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী সোফি উইল্মস। মঙ্গলবার দেশটির পার্লামেন্টে দেয়া ভাষণে তিনি এ কথা জানান।
তিনি বলেন, দেশে নিযুক্ত ২১ জন রুশ কূটনীতিককে আগামী দুই সপ্তাহের মধ্যে বেলজিয়াম ত্যাগ করতে হবে।
এ ছাড়া নেদারল্যান্ডস ১৭ জন, আয়ারল্যান্ড চারজন এবং চেক প্রজাতন্ত্র একজন রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে।
ধারণা করা হচ্ছে, ইউক্রেনে সামরিক অভিযানের জেরেই নতুন করে এমন পদক্ষেপ নিয়েছে পশ্চিমা দেশগুলো। এর আগে গত সপ্তাহে ইউক্রেনের প্রতিবেশী দেশ পোলান্ডও রুশ কূটনীতিকদের বহিষ্কারের সিদ্ধান্ত ঘোষণা করে।
জনপ্রিয়
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
বিক্ষোভের পর জেন-জির উদ্দেশে মোদির বার্তা
দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভের পর প্রথমবারের মতো জনসমক্ষে বক্তব্য দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (৮ আগস্ট) আইআইটি দিল্লির সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিয়ে তরুণ প্রজন্মের উদ্দেশে বিভিন্ন বার্তা দেন তিনি।

ওয়াশিংটনে ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়ার নির্দেশ প্রায় ৬০ হাজার মানুষকে
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন শহর ও আশপাশের এলাকায় ভয়াবহ দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় প্রায় ৬০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। দাবানলে ইতোমধ্যে প্রায় ৬০০টি স্থাপনা পুড়ে গেছে এবং আগুন এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে অনিয়মের অভিযোগ, প্রশ্নের জবাব দেয়নি ঢাকার ভারতীয় হাইকমিশন
ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিত প্রশ্ন পাঠিয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্প ডেস্ক ও সাধারণ ইমেইল, উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।
ভিসা অ্যাপয়েন্টমেন্টে ভারতীয় হাইকমিশনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ
ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিতভাবে ব্যাখ্যা চেয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্পডেস্ক ও সাধারণ ইমেইল—উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।

.jpg)


