আন্তর্জাতিক


মারিউপোলে একদিনের যুদ্ধবিরতি


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:৩১ মার্চ ২০২২, ১২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার

মারিউপোলে একদিনের যুদ্ধবিরতি

ইউক্রেনের অবরুদ্ধ দক্ষিণঞ্চলীয় বন্দরনগরী মারিউপোলে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেয়ার সুবিধার্থে একদিনের জন্য যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। 


বৃহস্পতিবার এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর-আল-জাজিরা।

 

বিবৃতিতে বলা হয়েছে, রুশ নিয়ন্ত্রিত বারদিয়ানস্ক বন্দর হয়ে মারিউপোল থেকে জাপোরিঝিয়া পর্যন্ত একটি মানবিক করিডোর খোলা হবে। বারডিয়ানস্ক হয়ে যাতে জনসাধারণ মারিউপোল ছাড়তে পারে সেজন্য বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে এ মানবিক করিডোর খুলে দেয়া হবে। 


তবে ইউক্রেনের প্রতি মিটার মাটির জন্য লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 


এদিকে ইউক্রেনের রুশ অভিযানের মধ্যেই কিয়েভের সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে মস্কো। 


ইউক্রেনের সামরিক ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালানোর ভিডিও প্রকাশ করে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। 


উচ্চ ক্ষমতাসম্পন্ন সমরাস্ত্র দিয়ে ইউক্রেনের ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র গুঁড়িয়ে দেওয়া হয় বলেও জানানো হয়। 


সাধারণ মানুষকে সরিয়ে নিতে জাতিসংঘ ও রেড ক্রস কর্মীদের সরাসরি আহ্বান জানিয়েছে মস্কো।


জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

ওয়াশিংটনে ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়ার নির্দেশ প্রায় ৬০ হাজার মানুষকে

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন শহর ও আশপাশের এলাকায় ভয়াবহ দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় প্রায় ৬০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। দাবানলে ইতোমধ্যে প্রায় ৬০০টি স্থাপনা পুড়ে গেছে এবং আগুন এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে অনিয়মের অভিযোগ, প্রশ্নের জবাব দেয়নি ঢাকার ভারতীয় হাইকমিশন

ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিত প্রশ্ন পাঠিয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্প ডেস্ক ও সাধারণ ইমেইল, উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।

ভিসা অ্যাপয়েন্টমেন্টে ভারতীয় হাইকমিশনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিতভাবে ব্যাখ্যা চেয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্পডেস্ক ও সাধারণ ইমেইল—উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।

‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক করার তীব্র প্রতিবাদ ভারতীয় মুসলিমদের

‘বন্দে মাতরম’কে আইনগতভাবে বাধ্যতামূলক করা এবং এর অবমাননাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণার উদ্যোগের তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারতের মুসলিমদের সর্বোচ্চ নীতিনির্ধারক সংস্থা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড।