আন্তর্জাতিক
লিখিত চুক্তি হলেই ইউক্রেন-রাশিয়ার আলোচনা সম্ভব; পেসকভ
ইউক্রেনে-রাশিয়ার চলমান সংঘাত নিরসনে দুই দেশের নেতাদের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তার আগে একটি সুনির্দিষ্ট লিখিত সমোঝতা স্বারক চুক্তি করতে হবে বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। সোমবার রুশ বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করেছে ।
এদিকে যুদ্ধ চলমান অবস্থায় শান্তি আলোচনার বৈঠককে অগ্রাধিকার দেয় তুরস্ক। একই সাথে তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন বলেছেন, এ ধরনের বৈঠকের জন্য সুনির্দিষ্ট করে তারিখ উল্লেখ করাটা খুব কঠিন কাজ। কারণ পরিস্থিতি ও প্রেক্ষাপট প্রতিনিয়ত পাল্টাচ্ছে।
এমন অবস্থায় রোববার রাশিয়া-ওয়ান টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি জানান, জেলেনস্কির সঙ্গে বৈঠকে আপত্তি নেই পুতিনের। তবে এর জন্য কিছু বিষয় নিশ্চিত করতে হবে। পুতিন কখনো বৈঠকের ব্যাপারে নিষেধ করেননি।
তবে শুধু নাম মাত্র কিছু পরিকল্পনা নয়, বরং সুনির্দিষ্টভাবে লিখিত চুক্তি থাকতে হবে। তারপরই এ ধরনের বৈঠক আয়োজন করা সম্ভব হবে।
দুই দেশের আলোচনায় ইউক্রেনের প্রধান মধ্যস্থতাকারী ডেভিড আরাখামিয়া বলেন, ক্রিমিয়া ছাড়া সব ইস্যুতে ইউক্রেনের প্রস্তাব গ্রহণ করেছে রাশিয়া। তাঁর দাবি, দুই প্রেসিডেন্টের সরাসরি আলোচনায় অংশ নেওয়ার মতো করে খসড়া নথিগুলো প্রস্তুত রাখা হয়েছে। তবে এ নথির বাইরেও বিভিন্ন ইস্যু নিয়ে কাজ চলছে।
জনপ্রিয়
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
ওয়াশিংটনে ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়ার নির্দেশ প্রায় ৬০ হাজার মানুষকে
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন শহর ও আশপাশের এলাকায় ভয়াবহ দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় প্রায় ৬০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। দাবানলে ইতোমধ্যে প্রায় ৬০০টি স্থাপনা পুড়ে গেছে এবং আগুন এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে অনিয়মের অভিযোগ, প্রশ্নের জবাব দেয়নি ঢাকার ভারতীয় হাইকমিশন
ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিত প্রশ্ন পাঠিয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্প ডেস্ক ও সাধারণ ইমেইল, উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।
ভিসা অ্যাপয়েন্টমেন্টে ভারতীয় হাইকমিশনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ
ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিতভাবে ব্যাখ্যা চেয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্পডেস্ক ও সাধারণ ইমেইল—উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।

‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক করার তীব্র প্রতিবাদ ভারতীয় মুসলিমদের
‘বন্দে মাতরম’কে আইনগতভাবে বাধ্যতামূলক করা এবং এর অবমাননাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণার উদ্যোগের তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারতের মুসলিমদের সর্বোচ্চ নীতিনির্ধারক সংস্থা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড।

.jpg)


