
পাকিস্তানের রাজনীতি বেশ ভালোভাবেই নিজের নিয়ন্ত্রণে রেখে চলছেন দেশটির প্রধানমন্ত্রী ও সাবেক বিশ্বজয়ী ক্রিকেটার ইমরান খান। অনাস্থা প্রস্তাব খারিজের পরপরই জাতীয় পরিষদ ভেঙে দিয়ে সাধারণ নির্বাচনের ডাক দিয়েছেন তিনি। তবে তত্ত্বাবধায়ক সরকার গঠনের আগ পর্যন্ত প্রধানমন্ত্রীর পদে ইমরানই থাকছেন।
এরিমধ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়াও শুরু করেছেন। পাকিস্তান সুপ্রিমকোর্টের সাবেক প্রধান বিচারপতি গুলজার আহমেদের নাম সুপারিশ করেছেন বিদায়ী প্রধানমন্ত্রী ইমরান খান। খবর সংবাদ মাধ্যম ডন।
সোমবার (৪ এপ্রিল) সন্ধ্যায় প্রেসিডেন্ট আরিফ আলভির কাছে গুলজারের নাম পাঠিয়ে দিয়েছেন তিনি। এই বিচারপতিই জঙ্গিদের সঙ্গে আলোচনায় ইমরানকে ডেকে ভর্ৎসনা করেছিলেন।
২০১৯ সালের ২১ ডিসেম্বর থেকে চলতি বছরের ১ ফেব্রুয়ারি পর্যন্ত পাকিস্তান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন গুলজার আহমেদ।
গত বছর জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবানের সঙ্গে শান্তি আলোচনা শুরু করায় প্রধানমন্ত্রীকে সুপ্রিমকোর্টে তলব করেছিলেন তৎকালীন প্রধান বিচারপতি গুলজার।
ইমরান খানকে তীব্র ভাষায় ভর্ৎসনা করার পাশাপাশি জানিয়ে দেন, ২০১৪ সালে পেশোয়ারের স্কুলে হত্যাযজ্ঞ চালানো জঙ্গিগোষ্ঠীর সঙ্গে সমঝোতার পথে হাঁটা চলবে না।
জাতীয় পরিষদ ভেঙে দেয়ায় অধিবেশন ডেকে আর নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের সুযোগ নেই। এই পরিস্থিতিতে ১১ এপ্রিলের মধ্যে নতুন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগ করতে হবে। তারই তত্ত্বাবধানে পরবর্তী ৯০ দিনের অনুষ্ঠিত হবে নতুন সাধারণ নির্বাচন।
কুমিল্লার বুড়িচং প্রেস ক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি কাজী খোরশেদ আলম, সাধারণ সম্পাদক পদে জহিরুল হক বাবু এবং সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক রূপসী বাংলার প্রতিনিধি মো. জাকির হোসেন নির্বাচিত হয়েছেন।
নারীদের এগিয়ে যাওয়ার পথে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও মিডিয়া স্টাডিজ বিভাগের সম্মানিত লেকচারার ও কোঅর্ডিনেটর আব্দুর রহমান রাহাদ। নির্ধারিত ক্লাস টেস্ট চলাকালে এক ছাত্রীর শিশুকে নিজের কোলে সামলে রেখে তাকে সহপাঠীদের সঙ্গে একই সময়ে নিশ্চিন্তে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিয়েছেন তিনি।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
ফেনীর বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় ১৬ আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া বিচারিক আদালতের সেই বিচারকের বিচারিক ক্ষমতা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
জয়পুরহাটের আক্কেলপুরে আওয়ামী লীগ নেতার বাড়ি দখলের অভিযোগে রায়কালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বাবুকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে উপজেলা বিএনপি। দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি। বহিষ্কারের পর সোমবার ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাইকিং করে বিষয়টি জানানো হয়।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।