আন্তর্জাতিক
লেবাননকে দেউলিয়া ঘোষণা করলেন উপ-প্রধানমন্ত্রী
দীর্ঘ রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতার জেরে রাষ্ট্র হিসেবে দেউলিয়া হয়ে গেছে লেবানন। সোমবার (৪ এপ্রিল) দেশটির স্থানীয় টেলিভিশন আল জাদিদ’কে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন দেশটির উপপ্রধানমন্ত্রী সাদেহ আল শামি। খবর আনাদলু এজেন্সি।
উপ-প্রধানমন্ত্রী আরও বলেন,‘ব্যাংক ডু লিবানের (লেবাননের কেন্দ্রী ব্যাংক) মতো আমাদের দেশও দেউলিয়া হয়ে গেছে, কেন্দ্রীয় ব্যাংক ও আমানতকারীদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। তবে এ বণ্টন কত শতাংশ হারে হবে তা নির্ধারণ করা হয়নি।
এদিকে, উপপ্রধানমন্ত্রীর কথা ভিত্তিহীন বলে দাবী করেছেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর রিয়াদ সালামেহ।
তিনি বলেন,৩০ বছর ধরে প্রতিষ্ঠানটির নেতৃত্ব দিয়ে আসছি। আর্থিক খাতে ক্ষতি সত্ত্বেও কেন্দ্রীয় ব্যাংক এখনো আইনগতভাবে তার সব ভূমিকা পালন করছে।সূত্র- রয়টার্স।
উল্লেখ্য, লেবাননের অর্থনীতির পতন শুরু হয় ২০১৯ সালের অক্টোবর দেশটির দীর্ঘ গৃহযুদ্ধের অবসানের পর থেকে। যার মধ্যে ছিল মুদ্রার চরম অবমূল্যায়ন এবং জ্বালানি ও চিকিৎসা ঘাটতি।
লেবাননের মুদ্রা প্রায় ৯০ শতাংশ দাম হারিয়েছে। যার পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষ বেঁচে থাকার মতো খাদ্য, স্বাস্থ্যসেবা ও শিক্ষার মতো প্রয়োজন পূরণ করতে পারছিল না।
জনপ্রিয়
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
বিক্ষোভের পর জেন-জির উদ্দেশে মোদির বার্তা
দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভের পর প্রথমবারের মতো জনসমক্ষে বক্তব্য দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (৮ আগস্ট) আইআইটি দিল্লির সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিয়ে তরুণ প্রজন্মের উদ্দেশে বিভিন্ন বার্তা দেন তিনি।

ওয়াশিংটনে ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়ার নির্দেশ প্রায় ৬০ হাজার মানুষকে
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন শহর ও আশপাশের এলাকায় ভয়াবহ দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় প্রায় ৬০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। দাবানলে ইতোমধ্যে প্রায় ৬০০টি স্থাপনা পুড়ে গেছে এবং আগুন এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে অনিয়মের অভিযোগ, প্রশ্নের জবাব দেয়নি ঢাকার ভারতীয় হাইকমিশন
ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিত প্রশ্ন পাঠিয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্প ডেস্ক ও সাধারণ ইমেইল, উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।
ভিসা অ্যাপয়েন্টমেন্টে ভারতীয় হাইকমিশনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ
ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিতভাবে ব্যাখ্যা চেয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্পডেস্ক ও সাধারণ ইমেইল—উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।

.jpg)


