আন্তর্জাতিক


ইউক্রেনকে মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা মার্কিন যুক্তরাষ্ট্রের


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০৬ এপ্রিল ২০২২, ১২:৩৮ অপরাহ্ন, বুধবার

ইউক্রেনকে মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা মার্কিন যুক্তরাষ্ট্রের

ইউক্রেনে সামরিক সহায়তা হিসেবে আরো ১০০ মিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এছাড়াও দেশটিতে পরাশক্তি মোকাবেলায় সকল ধরনের জরুরি প্রয়োজন মেটাতে সহায়তা আশ্বাস দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। খবর-আল জাজিরা। 


প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে আরও সুসংহত করার জন্য ওয়াশিংটন সামরিক সহায়তার এ অর্থ সরবরাহ করা হবে।

তিনি আরো বলেন, ইউক্রেনে রুশ বাহিনীর আগ্রাসী তাণ্ডবে পর থেকে এখন পযর্ন্ত সহায়তার হাত বাড়িয়ে আসছে যুক্তরাষ্ট্র। বুচা নগরীতে হত্যাযজ্ঞের জবাবদিহিতা নিশ্চিত করে মার্কিন মিত্রদের সঙ্গে কাজ করছে বলেও জানান তিনি। 


এদিকে, ইউক্রেনের হামলার প্রতিবাদে রাশিয়ার উপর বুধবার নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে জানিয়েছে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি। এ দফায় রাশিয়ায় সব ধরনের বিনিয়োগের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

 

জেন সাকি বলেন, রাশিয়ান সরকারি কর্মকর্তা, তাদের পরিবার, রুশ মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান ছাড়াও রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করা হবে।


জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

ওয়াশিংটনে ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়ার নির্দেশ প্রায় ৬০ হাজার মানুষকে

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন শহর ও আশপাশের এলাকায় ভয়াবহ দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় প্রায় ৬০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। দাবানলে ইতোমধ্যে প্রায় ৬০০টি স্থাপনা পুড়ে গেছে এবং আগুন এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে অনিয়মের অভিযোগ, প্রশ্নের জবাব দেয়নি ঢাকার ভারতীয় হাইকমিশন

ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিত প্রশ্ন পাঠিয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্প ডেস্ক ও সাধারণ ইমেইল, উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।

ভিসা অ্যাপয়েন্টমেন্টে ভারতীয় হাইকমিশনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিতভাবে ব্যাখ্যা চেয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্পডেস্ক ও সাধারণ ইমেইল—উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।

‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক করার তীব্র প্রতিবাদ ভারতীয় মুসলিমদের

‘বন্দে মাতরম’কে আইনগতভাবে বাধ্যতামূলক করা এবং এর অবমাননাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণার উদ্যোগের তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারতের মুসলিমদের সর্বোচ্চ নীতিনির্ধারক সংস্থা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড।