নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সরাসরি নিয়ন্ত্রণাধীন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই)। ১৭টি ক্যাটাগরিতে মোট ৭৪৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য বাংলাদেশি নাগরিকেরা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন।
আগামী ৩ ডিসেম্বর রাত ৮টা থেকে আবেদন শুরু হবে। আবেদন করা যাবে ২৩ ডিসেম্বর রাত ৮টা পর্যন্ত।
এ নিয়োগে সহকারী পরিচালক, ফিল্ড অফিসার, ফিল্ড স্টাফ, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিকসহ বিভিন্ন পদে নারী ও পুরুষ প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন। পদভেদে এসএসসি, এইচএসসি, স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন।
এক নজরে এনএসআই নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
- প্রতিষ্ঠানের নাম: জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই)
- মোট পদসংখ্যা: ১৭টি ক্যাটাগরিতে ৭৪৬ জন
- আবেদন শুরু: ৩ ডিসেম্বর ২০২৬, রাত ৮টা
- আবেদনের শেষ সময়: ২৩ ডিসেম্বর ২০২৬, রাত ৮টা
পদসংখ্যা, বেতনস্কেল ও শিক্ষাগত যোগ্যতা
১. সহকারী পরিচালক
- পদসংখ্যা: ১৫৮টি
- বেতন গ্রেড: ৯
- বেতনস্কেল: ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা
- শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।
- দক্ষতা: কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
২. টেলিফোন ইঞ্জিনিয়ার
- পদসংখ্যা: ১টি
- বেতন গ্রেড: ৯
- বেতনস্কেল: ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা
- শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
৩. সহকারী প্রোগ্রামার
- পদসংখ্যা: ১টি
- বেতন গ্রেড: ৯
- বেতনস্কেল: ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা
- শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
৪. ফিল্ড অফিসার
- পদসংখ্যা: ৯৩টি
- বেতন গ্রেড: ১০
- বেতনস্কেল: ৩২,০০০–৭৭,৩০০ টাকা
- শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
- দক্ষতা: কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
- শারীরিক যোগ্যতা: পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৩ ইঞ্চি এবং নারী প্রার্থীদের ৫ ফুট হতে হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থীর বুকের মাপ ৩০–৩২ ইঞ্চি (সম্প্রসারিত) হতে হবে।
৫. কম্পিউটার অপারেটর
- পদসংখ্যা: ৮টি
- বেতন গ্রেড: ১৩
- বেতনস্কেল: ২৪,০০০–৫৮,০০০ টাকা
- শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
৬. সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর
- পদসংখ্যা: ৩টি
- বেতন গ্রেড: ১৩
- বেতনস্কেল: ২৪,০০০–৫৮,০০০ টাকা
- শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
- দক্ষতা: কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
- বয়সসীমা: বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
৭. অ্যাকাউন্ট্যান্ট-কাম-ক্যাশিয়ার
- পদসংখ্যা: ৭টি
- বেতন গ্রেড: ১৩
- বেতনস্কেল: ২৪,০০০–৫৮,০০০ টাকা
- শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি থাকতে হবে।
- দক্ষতা: কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
৮. কম্পিউটার টেকনিশিয়ান
- পদসংখ্যা: ১টি
- বেতন গ্রেড: ১৪
- বেতনস্কেল: ২৩,৫০০–৫৬,৮০০ টাকা
- শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- দক্ষতা: সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের ট্রেড কোর্সের সার্টিফিকেট এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
৯. ফটোগ্রাফার
- পদসংখ্যা: ২টি
- বেতন গ্রেড: ১৪
- বেতনস্কেল: ২৩,৫০০–৫৬,৮০০ টাকা
- শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- দক্ষতা: বিভিন্ন ধরনের ক্যামেরা পরিচালনা ও ফটোগ্রাফিতে প্রশিক্ষণ থাকতে হবে।
১০. সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর
- পদসংখ্যা: ২০টি
- বেতন গ্রেড: ১৪
- বেতনস্কেল: ২৩,৫০০–৫৬,৮০০ টাকা
- শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
- দক্ষতা: কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
- বয়সসীমা: বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
১১. ওয়্যারলেস অপারেটর
- পদসংখ্যা: ২৩টি
- বেতন গ্রেড: ১৫
- বেতনস্কেল: ২২,৮০০–৫৫,২০০ টাকা
- শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- দক্ষতা: বৈদ্যুতিক ও বেতার যন্ত্রপাতি এবং বেতারযন্ত্রে যোগাযোগের নিয়মাবলি সম্পর্কে মৌলিক জ্ঞান থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার পরিচালনায় দক্ষতা প্রয়োজন।
১২. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
- পদসংখ্যা: ৫৪টি
- বেতন গ্রেড: ১৬
- বেতনস্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা
- শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- দক্ষতা: কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
- বয়সসীমা: বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
১৩. গাড়িচালক
- পদসংখ্যা: ১২টি
- বেতন গ্রেড: ১৬
- বেতনস্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা
- শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- দক্ষতা: হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতাসম্পন্ন চালকেরা অগ্রাধিকার পাবেন।
১৪. ফিল্ড স্টাফ
- পদসংখ্যা: ২৮৮টি
- বেতন গ্রেড: ১৭
- বেতনস্কেল: ২১,৪০০–৫১,৯০০ টাকা
- শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- শারীরিক যোগ্যতা: পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি এবং নারী প্রার্থীদের ৫ ফুট হতে হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থীর বুকের মাপ ৩১–৩৩ ইঞ্চি (সম্প্রসারিত) হতে হবে।
১৫. ডেসপ্যাচ রাইডার
- পদসংখ্যা: ২টি
- বেতন গ্রেড: ১৮
- বেতনস্কেল: ২১,০০০–৫০,৯০০ টাকা
- শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- দক্ষতা: মোটরসাইকেল চালানোর জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) দেওয়া বৈধ লাইসেন্স এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
১৬. ডার্করুম অ্যাসিস্ট্যান্ট
- পদসংখ্যা: ১টি
- বেতন গ্রেড: ১৮
- বেতনস্কেল: ২১,০০০–৫০,৯০০ টাকা
- শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- অভিজ্ঞতা: ফটোগ্রাফিক ল্যাবরেটরির ডার্করুমে কমপক্ষে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
১৭. অফিস সহায়ক
- পদসংখ্যা: ৭৬টি
- বেতন গ্রেড: ২০
- বেতনস্কেল: ২০,০০০–৪৮,৪০০ টাকা
- শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়সসীমা
১ নভেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদন ফি
- ১ থেকে ৪ নম্বর পদের জন্য ২০০ টাকা।
- ৫ থেকে ১৩ নম্বর পদের জন্য ১০০ টাকা।
- ১৪ থেকে ১৭ নম্বর পদের জন্য ৫০ টাকা।
আবেদন ফির সঙ্গে বিধি অনুযায়ী ভ্যাট ও কমিশন যুক্ত হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের টেলিটকের অনলাইন আবেদন পোর্টালে প্রবেশ করে নির্ধারিত আবেদন ফরম পূরণ করতে হবে। ফরম পূরণের সময় নির্দেশনা অনুযায়ী ছবি ও স্বাক্ষর আপলোড করে আবেদন জমা দিতে হবে।
বিশেষ দ্রষ্টব্য: প্রকাশিত তথ্য অনুযায়ী, ১৭টি পদের মোট পদসংখ্যা ৭৪৬টি। আবেদন করার আগে এনএসআইয়ের মূল নিয়োগ বিজ্ঞপ্তিতে পদভিত্তিক যোগ্যতা, শারীরিক শর্ত ও আবেদনের নির্দেশনা ভালোভাবে যাচাই করে নিন।









