নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যমুনা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান যমুনা পেপার মিলস লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘ম্যানেজার, ফিনিশিং’ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৪ নভেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত।
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
এক নজরে যমুনা পেপার মিলস লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
- প্রতিষ্ঠানের নাম: যমুনা পেপার মিলস লিমিটেড
- পদের নাম: ম্যানেজার, ফিনিশিং
- পদসংখ্যা: নির্ধারিত নয়
- শিক্ষাগত যোগ্যতা: বিএসসি, এমএসসি অথবা বিকম, এমকম
- অন্যান্য যোগ্যতা: ইন্টিগ্রেটেড পেপার মিলের ফিনিশিং কার্যক্রমে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
- অভিজ্ঞতা: কমপক্ষে ১০ বছর
- চাকরির ধরন: ফুলটাইম
- কর্মক্ষেত্র: কারখানায়
- প্রার্থীর ধরন: শুধু পুরুষ
- বয়সসীমা: কমপক্ষে ৩৫ বছর
- কর্মস্থল: হবিগঞ্জ
- বেতন: শিল্পমান ও পেশাগত অভিজ্ঞতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রতিযোগিতামূলক বেতন।
- অন্যান্য সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন। আবেদন করা যাবে আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত।









