
প্রতি বছর ঈদ এলেই পরিবহনগুলোতে সৃষ্টি হয় ভাড়া নিয়ে নৈরাজ্য। ঘরমুখো যাত্রীদের কাছ থেকে আদায় করা হয় কয়েকগুণ বাড়তি ভাড়া। তাই ঈদে যাত্রীদের ভোগান্তি কমাতে মাঠে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানের প্রথম দিনেই আট পরিবহন প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তার অধিকার আদায়ের কাজে নিয়োজিত থাকা সরকারি এই সংস্থাটি।
সোমবার (১৮ এপ্রিল) দুপুরে রাজধানীর কল্যানপুর বাস কাউন্টার এবং গাবতলী বাস টার্মিনালে অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার।
এ সময় কাউন্টারে প্রকাশ্যে ভাড়ার তালিকা না টাঙানোয় আট পরিবহন প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন তিনি।
দণ্ড পাওয়া পরিবহনগুলো হলো- শ্যামলী পরিবহন, হানিফ পরিবহন, মানিক পরিবহন, নাবিল পরিবহন, চাঁপাই পরিবহন, গ্রামীণ পরিবহন, ঈগল পরিবহন ও সোহাগ পরিবহন।
মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, ঈদে যাত্রী ভোগান্তি কমাতে বিভিন্ন বাস টার্মিনাল ও কাউন্টারে তদারকি করার জন্য বাণিজ্য মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকাসহ দেশের ৬৪ জেলায় এই তদারকি কার্যক্রম পরিচালনা করবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তারই ধারাবাহিকতায় আজ (সোমবার) রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এবং কল্যাণপুর বাস কাউন্টারে অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি আরো বলেন, আজ তদারকি করার সময় আমরা দেখার চেষ্টা করেছি, কাউন্টারগুলো প্রকাশ্যে ভাড়ার তালিকা দেন কিনা এবং বিআরটিএ কর্তৃক নভেম্বর-২০২১ সালের যে মূল্য দেওয়া আছে, সেটি অনুযায়ী তারা টিকেট দেন কিনা? অর্থাৎ, তারা যাত্রীদের কাছ থেকে টিকেটের মূল্য বেশি রাখছেন কিনা। অভিযানে প্রকাশ্যে ভাড়ার তালিকা না টাঙানোয় আজ আমরা ৮টি পরিবহনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছি।
তিনি আরো বলেন, প্রতি বছর ঈদে যাত্রীরা হয়রানির শিকার হন। তাদের কাছ থেকে কয়েকগুন বাড়তি ভাড়া আদায় করা হয়। তাই আমরা আজকে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছি। আমরা বাস কাউন্টারগুলোকে অনুরোধ করেছি, বিআরটিএর মূল্যের বাইরে কেউ যাতে বাড়তি ভাড়া না নেন। কেউ যদি যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নেন এবং আমরা যদি এর প্রমাণ পাই, তাহলে আমরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বন্ধ করে দেব। এ ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স নীতি প্রদর্শন করবো।
এবার ঈদে শুধু ঢাকা নয়, দেশের ৬৪ জেলায় অভিযান পরিচালনা করবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া সমন্বিতভাবে এবার বাস, লঞ্চ এবং বিমানের ক্ষেত্রে তদারকি করবে সংস্থাটি।
ভোক্তা অধিদপ্তরের এই পরিচালক বলেন, আমাদের দেশে নন এসি বাসের মূল্য বিআরটিএ থেকে নির্ধারণ করা আছে। কিন্তু এসি বাসের মূল নির্ধারণ করা নেই। তাই আমরা বাস মালিকদের বলবো, তারা যেন নিজেরা বসে সেটি নির্ধারণ করেন। আমরা তখন দেখবো, তারা যৌক্তিক মূল্য দিয়েছেন কিনা। যৌক্তিক মূল্য নির্ধারণ না করলে আমরা তাদের আমাদের অফিসে ডাকবো। আমরা চাই সবাই মিলে এক সঙ্গে কাজ করবো, যেনো সাধারণ মানুষের ভোগান্তি না হয়।
তিনি আরো বলেন, এবার ঈদুল ফিতর উপলক্ষ্যে বাস কাউন্টারে এটিই আমাদের প্রথম অভিযান। আমরা আজ সকলকে নির্দেশনা এবং অনুরোধ জানিয়ে গেলাম, তারা যেনো প্রকাশ্যে মূল্য তালিকা টাঙিয়ে রাখেন এবং যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া না নেন। আমরা বৃহস্পতিবার এসে এসব নির্দেশনার প্রতিপালন না দেখলে বড় ধরনের আর্থিক জরিমানা করবো।
এছাড়া যাত্রীরা ঈদে বাড়ি ফেরার সময় কাউন্টারে প্রতারিত হলে বা বিড়ম্বনার শিকার হলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন নম্বর ১৬১২১ এ ফোন দেওয়ার জন্য অনুরোধ জানান পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার। তিনি বলেন, এই হটলাইন নম্বরে কোনো পরিবহনের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে ঈদের পর শুনানিতে ডেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
পাশাপাশি তিনি যাত্রা শুরুর আগে যানবাহনের ফিটনেস পরীক্ষা করে নেওয়ার জন্য বাস মালিকদের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা মেট্রো সার্কেল-০৪ (পূর্বাচল) কার্যালয়ের উচ্চমান সহকারী হারুন ইসলাম ওরফে হারুনুর রশিদের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য, দালাল সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং অবৈধ সম্পদ গড়ার গুরুতর অভিযোগ উঠেছে। সেবা নিতে আসা কয়েকজন ভুক্তভোগী ও সংশ্লিষ্ট সূত্রের দাবি, দালালদের মাধ্যমে বিভিন্ন যানবাহনসংক্রান্ত সেবা দ্রুত করে দেওয়ার নামে নিয়মবহির্ভূত অর্থ আদায়ের একটি চক্র দীর্ঘদিন ধরে সক্রিয়।
লালমনিরহাটের আদিতমারীতে সাত বছরের শিশু নন্দিনী রানী হত্যা মামলায় প্রধান আসামি বিধান চন্দ্রকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তার বাবা রনজিং কুমার রায়কে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জ সদর উপজেলার কালিগঞ্জ এলাকায় খোয়াই নদীর বাঁধ ফের ভেঙে গেছে। শুক্রবার সকাল ১১টার দিকে বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি প্রবেশ করে আশপাশের নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করে। এতে কয়েকটি গ্রামের নিচু এলাকা তলিয়ে যাওয়ার পাশাপাশি অনেক বসতঘরে পানি ঢুকে পড়েছে। হঠাৎ পানি প্রবেশ করায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে এক চা দোকানিকে হুমকি ও ছুরিকাঘাতের চেষ্টার অভিযোগ উঠেছে এক শিক্ষার্থীর বিরুদ্ধে। ঘটনার দুই দিন পর ফোনে ওই দোকানিকে আবারও হুমকি দেওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগী। এ ঘটনায় শনিবার (২২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।