Ad

যাত্রা শুরু হল বিশ্বের উচ্চতম রেলসেতুর

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
Screenshot_4
Durbin News

চলতি বছরের ১৩ই আগস্ট যাত্রা শুরু করেছে ভারতের জম্মুতে অবস্থিত বিশ্বের উচ্চতম রেলসেতু চন্দ্রভাগা। চেনাব নদীর উপর নির্মিত এই রেলওয়ে ব্রিজের উদ্বোধনের মাধ্যমে বিশ্বে একটি নতুন রেকর্ড তৈরি করতে যাচ্ছে ভারত। এটি ভারতকে এনে দেবে বিশ্বের উচ্চতম সিঙ্গেল আর্চ রেল সেতুর তকমা। এর মাধ্যমে যুক্ত হচ্ছে ভূস্বর্গ খ্যাত কাশ্মীর এবং কেন্দ্রীয় রাজধানী দিল্লী।রেলসেতুটির নির্মাণ কাজ শুরু হয়েছিল ২০০৪ সালে। দীর্ঘ ১৮ বছরের প্রতীক্ষার পর অবশেষে সগৌরবে আত্মপ্রকাশ করেছে বিশ্বের উচ্চতম রেলসেতু। চেনাব নদীর উপর তৈরি করা চন্দ্রভাগা রেলসেতুটি প্যারিসের আইফেল টাওয়ারের থেকেও ৩৫ মিটার বেশী উঁচু। নদীর পানির তলদেশ থেকে ৩৫৯ মিটার উপরে অবস্থান করছে এটি। সেতুর উপর দিয়ে সর্বাধিক ১০০ কি মি বেগে চলাচল করতে পারবে ট্রেন। জম্মুর রিয়েসি জেলায় স্থাপিত হবে বারমুল্লা নামের রেলস্টেশন। রেলসেতু উদ্বোধনের পর এখন চূড়ান্তভাবে এই রুটে রেললাইন পাতার কাজ চলছে। এই উদ্দেশ্যে জম্মু ও কাশ্মীরের কাটরা থেকে বানিহাল পর্যন্ত দীর্ঘ ১১১ কিলোমিটার পথে রেললাইন স্থাপন করা হচ্ছে। দিল্লি থেকে কাশ্মীরের এই যাত্রা পথে থাকছে ১২.৬ কিলোমিটারের দীর্ঘ একটি টানেল। কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের মধ্যে মোট ৩৫টি প্যানেলের মধ্য দিয়ে ছুটে চলবে ট্রেনটি। যাত্রা পথে আরও থাকছে ৩৭ টি ছোট বড় সেতু। এদের মধ্যে ২৬ টি বড় সেতু এবং ১১টি ছোট সেতু। হিমালয় পর্বতের দুর্গম পাহাড়ি অঞ্চল হওয়ায় এবং তাৎপর্যপূর্ণ ভৌগোলিক অবস্থানের কারণে এই রেল সেতু তৈরি করতে ব্যাপক প্রতিকূলতার সম্মুখীন হতে হয় প্রস্তুতকারী সংস্থাকে। তাছাড়া চেনাব নদীর উপর ব্রিজ তৈরি করাটা ভারতীয় রেলের জন্য একটি অন্যতম বড় চ্যালেঞ্জ ছিল। তারপরও যথেষ্ট সতর্কতা অবলম্বন করা হয়েছে নির্মাণ কাজে। সেতুটি সম্পূর্ণভাবে ঝড়, তুষার এবং ভূমিকম্প নিরোধক। এমনভাবে নির্মাণ করা হয়েছে যাতে প্রবল তুষারপাত কিংবা ভূকম্পনের মতো ঘটনাতেও সহজে এর ক্ষতি হবে না। প্রকৌশলীদের মতে, ব্রিজটি ১২০ বছর টিকে থাকতে পারবে। আরও একটি বিশেষত্ব হল, এমন মজবুত ইস্পাত ব্যবহার করা হয়েছে যে, তাপমাত্রা হিমাংকের নিচে নেমে গেলেও ক্ষতি হবে না এর। ফলে মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়ও সঙ্কুচিত হবে না সেতুটি। এমনকি ২৬৬ কিলোমিটার বেগে প্রবাহিত বাতাসের বেগেও সুরক্ষিত থাকবে বলে দাবি করা হচ্ছে। সেতুতে রয়েছে প্রধান ৭ টি পিলার। পাঁচ নম্বর পিলারটির উচ্চতা ১০৩ মিটার এবং এটি দিল্লীর বিখ্যাত কুতুবমিনারের থেকেও অধিক উচ্চতাসম্পন্ন। চেনাব সেতু নির্মাণে মোট খরচ হয়েছে ১৫০০ কোটি টাকা। নির্মাণ কাজে ব্যবহার করা হয়েছে ৭৮০০ টন স্টিল এবং প্রায় ২৮ হাজার ৬৬০ মেট্রিক টন ইস্পাত।দিল্লী এবং জম্মু ও কাশ্মীর উভয়ই ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল। চেনাব সেতুর ফলে বিমান ও সড়ক পথে যোগাযোগের পাশাপাশি দেশটির দুটি গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় অঞ্চলের মধ্যে রেলযোগেও যোগাযোগ স্থাপিত হল। সেতুটির কল্যাণে সবচেয়ে বেশী সুফল ভোগ করবে ভারতের জাতীয় ও আন্তর্জাতিক পর্যটন খাত। বর্তমানে কাশ্মীর যেতে হলে দিল্লী পর্যন্ত বিমানপথে গিয়ে সেখানে ট্রানজিট নিয়ে পুনরায় অন্য ফ্লাইটে কাশ্মীরের রাজধানী শ্রীনগরে পৌঁছাতে হয়। কিন্তু চেনাব রেলের মাধ্যমে দিল্লী থেকে কাশ্মীর যেতে এর থেকে খরচ কম পড়বে; সেই সাথে যাত্রীরা যাত্রাপথে কাশ্মীরের অনন্য নৈসর্গিক সৌন্দর্যও উপভোগ করতে পারবে। তাছাড়া প্রতিকূল আবহাওয়া এই যোগাযোগের ক্ষেত্রে কোন বাধা হয়ে দাঁড়াবে না। কারণ বিমানপথে প্রতিকূল আবহাওয়ার জন্য কাশ্মীর পৌঁছানোর মতো সমস্যা রেলযাত্রার ক্ষেত্রে নেই।রেলপথে দিল্লি ও কাশ্মীরকে সংযুক্তিকরণ ভারতীয় রেলের ইতিহাসেও একটি অন্যতম মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ চেনাব সেতুর মাধ্যমে রেলপথে কাশ্মীরের সঙ্গে ভারতের অন্যান্য রাজ্যের সহজেই সংযোগ স্থাপিত হবে। এতে একদিকে যেমন উপকৃত হবে দেশটির পর্যটন খাত, তেমনি অন্যদিকে প্রশাসনিক কার্যক্রমও সম্প্রসারিত হতে পারবে। বিশ্বরেকর্ড সৃষ্টিকারী অবকাঠামো হওয়ায় বহির্বিশ্বকেও আকৃষ্ট করবে ভারতের এই অর্জন। বিশ্বের উচ্চতম রেল সেতুর উদ্বোধন পর রেললাইনের বাকি কাজ ২০২৩ সালের মধ্যে সম্পন্ন হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে। তারপরই কার্যক্রম শুরু করবে পৃথিবীর উচ্চতম রেলপথ। https://banglaxp.com/chenab-railway-bridgedetails-and-latest-update/https://zeenews.india.com/bengali/photos/indian-railways-delhi-kashmir-katra-banihal-train-route-to-open-soon-439564https://eisamay.com/nation/chenab-bridge-world-highest-railway-bridge-golden-joint-opened-in-jammu-and-kashmir/articleshow/93545024.cmshttps://bengali.news18.com/news/national/chenab-railway-bridge-the-golden-joint-of-this-bridge-is-on-13-august-ss-866974.htmlhttps://www.youtube.com/watch?v=KFkIYNNderI

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad