Ad

মিষ্টি হাসি ও লম্বা চুলের অধিকারিনী নওরিন আফরোজ পিয়া

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
channels4_profile
Durbin News

বাংলাদেশের একজন টপ লেভেলের টিকটক তারকা নওরিন আফরোজ পিয়া, যিনি মিষ্টি হাসি ও লম্বা চুলের যাদুতে লাখো যুবকের স্বপ্নের নায়িকা হয়ে উঠেছেন। লম্বা চুলের কারণে অনেকের কাছে তিনি "লং হেয়ার কুইন" হিসেবেও পরিচিত। নওরিন একাধারে একজন জনপ্রিয় টিকটকার, ইউটিউবার এবং সফল ব্যবসায়ী। নিজের কিউট চেহারা আর চেষ্টা দিয়ে খুব সহজেই মানুষের মনে জায়গা করে নিয়েছেন তিনি। মিষ্টিমুখের এই টিকটকার জানিয়েছেন তিনি এখনো সিঙ্গেল। কিন্তু কবে বা কখন বিয়ে করবেন সে সম্পর্কে কোন নিশ্চিত তথ্য দেননি।নওরিন সবসময় চেয়েছিলেন পরিবারের কোনো সাপোর্ট ছাড়াই নিজের একটা আলাদা পরিচয় তৈরি হোক তার। এই ভাবনাকে মাথায় রেখেই ২০১৮ সালে টিকটক দুনিয়ায় তার উপস্থিতি দেখা যায়।খুব অল্প সময়ের মধ্যেই সবার কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন সদা হাস্যোজ্জ্বল এই টিকটক তারকা।টিকটকের মাধ্যমে দেশের মানুষের কাছে পরিচিতি পাওয়ার পর তিনি হারবাল প্রসাধনী দিয়ে অনলাইন ব্যবসা শুরু করেন। এই হারবাল প্রসাধন সামগ্রীগুলো নওরিনের নিজের তৈরি। তিনি দেশ ও দেশের বাইরে থেকে বিভিন্ন অর্গানিক প্রোডাক্ট এনে সেগুলোর মাধ্যমে এসব তৈরি করেন। এছাড়াও তিনি বিভিন্ন ধরনের হেয়ার অয়েল এবং হেয়ার প্যাক তৈরি করেন, যা চুল পড়া কমাতে এবং বন্ধ করতে সহায়ক ভূমিকা রাখে। পিয়া মাত্র ২০ বছর বয়সেই নিজস্ব অনলাইন ফ্যাশন ব্র্যান্ড হাউজ ‘Art’s Of PiYa’ প্রতিষ্ঠা করেন। সেখানে তিনি নিজেই বিভিন্ন পোশাক ডিজাইন করেন।নিজের এ ক্লথিং ব্র্যান্ডে নওরিন আফরোজ নিজেই মডেল হিসেবে কাজ করেন। এর মাধ্যমে ভবিষ্যতে অনেকদূর এগিয়ে যেতে চান তিনি। তার বর্তমান টিকটক আইডির ফলোয়ার সংখ্যা ৬ মিলিয়ন। এছাড়া ইউটিউব অঙ্গনেও পিয়ার উপস্থিতি দেখা যায়। বর্তমানে ইউটিউবে তার চ্যানেল সংখ্যা দুইটি। ‘Art’s Of PiYa’ নামের চ্যানেলটিতে তিনি তার ক্লথিং ব্র্যান্ড এর ফটোশ্যুট, মেকআপ নানা রকম মেকআপ টিপস এবং স্বাস্থ্যবিষয়ক ভিডিও আপলোড করে থাকেন।আর Noureen Afrose নামের ইউটিউব চ্যানেলে তিনি নিজের রেগুলার কন্টেন্ট গুলো আপলোড করেন। টিকটক, ব্যাবসা এবং ইউটিউবই বর্তমানে তার আয়ের মাধ্যম। আনুমান করা হয় এর থেকে তার মাসিক আয় এক থেকে দেড় লক্ষ টাকা। এই টিকটক সেলিব্রিটিকে ফেসবুক আর ইনস্টাগ্রামেও নিয়মিত এক্টিভ দেখা যায়। এছাড়াও তিনি বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক নিয়ে তৈরি করেন ব্লগ। ২২ বছর বয়সি নওরিন দিনাজপুরে তার বাবা, মা আর এক বড় বোনকে নিয়ে বসবাস করেন। ছেলেবেলা থেকেই মডেল কিংবা নামকরা কোন অভিনেত্রী হয়ে তারকাখ্যাতি পাবার স্বপ্ন দেখতেন তিনি।কিন্তু এখন অভিনেত্রী হবার প্রবল ইচ্ছা থেকে বের হয়ে স্বপ্ন দেখা শুরু করেছেন নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার। সে ভাবনা থেকেই সামনের দিকে এগিয়ে যাচ্ছেন তরুণ উদ্যোক্তা নওরীন আফরোজ।পিয়া জানান, ইতোমধ্যে মডেলিং আর অভিনয়ের জন্য অনেক প্রস্তাব পেয়েছেন তিনি। তবে বর্তমানে সেসবের দিকে মন নেই তার। ভবিষ্যতেও অভিনয় নিয়ে কোনো পরিকল্পনা করছেন না আপাতত।বর্তমানে তার সকল পরিকল্পনা টিকটক, অনলাইন ব্যাবসা এবং ইউটিউবকে ঘিরেই।নিজেকে একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করাই এখন তার একমাত্র লক্ষ্য।বর্তমানে নওরীন আফরোজ চট্টগ্রামের ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিষয় নিয়ে পড়াশোনা করছেন। পড়াশোনার পাশাপাশি এতো কিছু কিভাবে করছেন, সে ব্যাপারে বলতে গিয়ে তিনি নিজেকে একজন আত্মনির্ভরশীল মেয়ে বলে দাবি করেন।যে কারণে বরাবরই পরিবারের সাপোর্ট ছাড়া নিজের একটা আলাদা পরিচিতি তৈরি করতে চেয়েছেন।স্টুডেন্ট লাইফে এতসব কিছু করা অনেক কষ্টকর। যার জন্য পড়াশোনা সামলিয়ে তাকে প্রচুর পরিশ্রম করতে হয়েছে প্রোডাক্টিভ কিছু করার।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad