Ad

সত্য ও ন্যায়ের পথে চলা একজন অসাধারণ মানুষ ব্যরিস্টার সুমন

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (6)
Durbin News

ব্যরিস্টার সুমন সত্য ও ন্যায়ের পথে চলা একজন অসাধারণ মানুষ বিভিন্ন দুর্নীতি-অসঙ্গতি ও অনিয়মের বিরুদ্ধে এক প্রতিবাদী কন্ঠস্বর ব্যারিস্টার সায়েদুল হক সুমন। ব্যতিক্রমী সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে আলোচনায় থাকেন তিনি।ফেসবুক লাইভের মাধ্যমে সামাজিক অবক্ষয়, রাস্তাঘাট, জলবদ্ধতা, অনিয়মসহ সব ধরনের সমস্যা উদঘাটন ও সেসব সমস্যার সমাধানে করণীয় সম্পর্কে আলোচনা করেন থাকেন ব্যারিস্টার সুমন। সেচ্ছায় আইনি সহয়তা করে খুব অল্প সময়ের ব্যবধানে সাধারন জনগনের মনে আস্থার জায়গা করে নিয়েছেন এই সমাজকর্মী। তাই সাধারণ মানুষের কাছে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি পেতে দেরি হয়নি তার।সমাজসেবার অংশ হিসেবে মানবিক কল্যাণে নিজ প্রচেষ্টায় ১০০ টি সেতু নির্মাণের পরিকল্পনা করেছিলেন ব্যারিস্টার সুমন।এরই মধ্যে নির্মিত হয়েছে তার ৪২টি সেতু। 'প্রতিটি ব্রিজ আমার কাছে মাইলফলক। পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে এই রেকর্ডকে যত বড় করতে পারা যায়, সেটি করতে চাই। ১০০ ব্রিজ বানাইতে চাই।'গত ২০ ডিসেম্বর হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে ৪২তম ব্রিজ উদ্বোধনের সময় এসব কথা বলেন তিনি।অবশ্য তার সামাজিক কর্মকান্ডের পরিধি ব্রীজ- কালভার্ট নির্মান ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে সীমাবদ্ধ ছিলনা। ভূমিকা রেখেছেন অসহায় মানুষের দৈনন্দিন জীবনযাপনে। যেকোনো প্রতিকূল পরিবেশে সাধারণ জনগণের কাছে বাড়িয়ে দিয়েছিলেন মানবিকতার হাত।এ বছর সিলেটের বন্যায় যে সকল ব্যক্তি এগিয়ে আসেন তাদের মধ্যে অন্যতম একজন ছিলেন তিনি। বন্যা কবলিত নিজ জন্মস্থানের মানুষের জন্য সাহায্য ও শ্রম দিয়ে তাদের পাশে ছিলেন ব্যারিস্টার সুমন। ব্যক্তিগতভাবে গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য তিনি উপবৃত্তির ব্যবস্থা করেন । এছাড়া চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য সব ধরনের সহোযোগিতা ও শীতবস্ত্র বিতরন করেন। শুধু তাই নয়, ডিজিটালাইজেশন এর যুগে বেতন ভাতার উন্নয়নে এর স্বার্থে গ্রাম পুলিশদের শ'খানেক মোবাইল ফোন প্রদান করেন আইনজীবী সুমন।জনগণের ভোগান্তি লাঘবের পাশাপাশি ক্রীড়া অঙ্গনে রয়েছে তার উল্লেখযোগ্য ভূমিকা। নিজে উদ্যোগে তিনি একটি ফুটবল সংগঠন তৈরি করেছেন, যেখানে ভালো ভালো খেলোয়ারদের প্রশিক্ষণ দেওয়া হয়। ক্রীড়াঙ্গনের উন্নয়নে তিনি শিশুদেরকে হাজারের বেশি খেলার সামগ্রী বিতরণ, ৫টি খেলার মাঠ মেরামত ও বঙ্গবন্ধুর নামে পাঁচটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেন। ব্যারিস্টার সুমন বাংলাদেশের সিলেট জেলায় ১৯৭৮ সালে জন্ম গ্রহণ করেন। সাধারণ একজন ব্যবসায়ীর ঘর থেকে বেড়ে উঠা ৬ ভাই-বোনের মধ্যে তিনি সবার ছোট।মধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়ায় তার অতীত আর্থিক অসচ্ছলতার মধ্য দিয়ে কেটেছে। এমনকি লন্ডনে ব্যারিস্টারি পড়ার জন্য করুণ দুর্ভোগের স্বীকার হতে হয় ব্যারিস্টার সুমনকে। বাস্তবতার মুখোমুখি হয়ে ট্রলিম্যান হিসেবে কাজ শুরু করেন তিনি। মাঝে মাঝে অনিয়মিতভাবে তিনি সেখানে ড্রাইভারি করতেন। অর্জিত সেই টাকা জমিয়ে তার ব্যারিস্টারি লেখাপড়া চালিয়েছেন।লন্ডনে থাকাকালিন সময়ে অর্থের অভাবে বাবার মৃত্যুর সংবাদ শুনেও দেশে ফিরতে না পারা তাকে জীবনের অন্যরকম অভিজ্ঞতার সম্মুখীন করে। এই অভিজ্ঞতা তাকে অনুপ্রেরণা দেয় টাকার পেছনে না ছুটে সমাজকল্যাণে কিছু করার।কর্মজীবনে আইনজীবীকে পেশা হিসেবে গ্রহণ করে সর্বদা ন্যায় প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। ফলস্বরূপ ক্যারিয়ারের শুরুর দিকে, ২০১৯ সালে হতে তিনি বাংলাদেশের বিখ্যাত ব্যারিস্টার হিসেবে খ্যাতি পান।সাধারণ মধ্যবিত্ত পরিবারে বেড়ে উঠা সুমনকে অসাধারণ ব্যক্তির আওতায় এনে দিয়েছে তার সততা। কর্মজীবনের প্রতিটি ক্ষেত্রে তিনি তার সততার পরিচয় দিয়েছিলেন। যার প্রমাণ মিলে, স্বেচ্ছায় তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে পদত্যাগ করলে।সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত হয়ে যাওয়ায় মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালে সময় দিতে পারছেন না। এ অবস্থায় সরকারের কোষাগার থেকে বেতন নেয়া অনৈতিক মনে করছেন তিনি। এছাড়া ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের। এই অভিযোগে ওসির বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনের মামলা করে সুমন। ফেসবুকে বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে সরব থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও তার প্রচুর জনপ্রিয়তা। বর্তমানে তার ফেসবুক ফলোয়ারের সংখ্যা ৫ লক্ষের ও বেশি।সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন বলে তার পিছনে ষড়যন্ত্র করার মানুষও অনেক। তার শত্রুদের পক্ষ থেকে তাকে হত্যার হুমকিও দেয়া হয়েছে অনেকবার।কিন্তু সেসব হুমকি ও মৃত্যুভয় তুচ্ছ করে তিনি কাজ করে যেতে চান ন্যায় ও সততার পথে। থাকতে চান জনগনের যৌক্তিক দাবির পক্ষে। আওয়াজ তুলতে চান জনমানুষের কল্যাণের জন্য।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad