লাইফস্টাইল


যে কারণে বয়েসে ছোট পুরুষের প্রেমে পড়েন নারীরা


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২৩ জুলাই ২০২৩, ০৪:৫৫ অপরাহ্ন, রবিবার

যে কারণে বয়েসে ছোট পুরুষের প্রেমে পড়েন নারীরা
লোকমুখে শোনা যায়, প্রেম মানে না জাত-পাত কিংবা ধর্ম। এমনকি প্রেমে বাধা হতে পারে না বয়সও। এজন্যই অনেক নারীই তার নিজের বয়সের চেয়ে কম বয়সী পুরুষের প্রেমে পড়েন।
কেন অনেক নারীরাই বয়সে ছোট পুরুষদের প্রেমে পড়েন, সেই কারণের খোঁজ করেছেন অনেকেই। এর পেছনে রয়েছে মনোবৈজ্ঞানিক ব্যাখ্যা।
জার্নাল অব সেক্স রিসার্চ চ্যালেঞ্জে প্রকাশিত গবেষণাপত্রে এই সম্বন্ধিত তথ্যের উল্লেখ পাওয়া যায়। ৩০-৬০ বছর বয়সী ৫৫ জন নারীর ওপরে এই গবেষণা চালানো হয়েছিল। তারা প্রত্যেকেই অন্তত ৫ বছরের ছোট পুরুষের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন।
সেই গবেষণায় বিভিন্ন কারণের উল্লেখ পাওয়া যায়। যেমন, অনেক নারীই সমাজের বেঁধে দেওয়া পুরনো নিয়মের বাইরে বের হতে চান। এই কারণেই তারা বয়সে বড় পুরুষ সঙ্গী চান না। মূলত স্রোতের বিপরীতে হাঁটতে চান তারা।
এছাড়াও সেসব নারী নিজেদের যৌনজীবন নিয়ে ওয়াকিবহাল। তারা মনে করেন যে, অল্পবয়সী পুরুষের সঙ্গে যৌনসম্পর্ক হয়তো অনেক বেশি রোমাঞ্চকর।
জানা যায় যে, নারীরা বয়সে ছোট পুরুষদের সঙ্গে সম্পর্কে জড়ালে তাদের আত্মবিশ্বাস বাড়তে শুরু করে। এমনকী তাদের অনেকেই একথা বিশ্বাসও করেন যে, বয়স বাড়লেও তাদের মধ্যে কোনও 'জাদু' রয়েছে, যা সবাইকে তাদের দিকে আকর্ষিত করে। তরুণদের সঙ্গে সময় কাটালে নিজের বয়সও যেন কিছুটা কমে যায় বলে মনে করেন অনেক নারীই।
অনেক নারীই সমবয়সী পুরুষদের পছন্দ করেন না। সমবয়সী বা বয়সে বড় পুরুষদের সঙ্গে নিজের জীবন কল্পনাও করতে পারেন না। মানসিকতার কোনও মিল পান না বলেই এরা বয়সে ছোট পুরুষদের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন।
নারীদের প্রেমের সম্পর্কে প্রেমিকের থেকে যে সিরিয়াস মনোভাবের আশা করেন, তা তরুণদের মধ্যে দেখতে পান।
তবে এই সম্পর্কে ইগোয় আঘাত লাগার একটা সম্ভাবনা তৈরি হয়। আর এমন হলে অধিকাংশ ক্ষেত্রেই সম্পর্ক ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে। তাই বয়সে ছোট কাউকে ভালোবাসার যেমন কিছু সুফল রয়েছে, তেমনই খারাপ দিকটাও উপেক্ষা করা সম্ভব নয়।
পছন্দের মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার সময়ে তার চারিত্রিক বৈশিষ্ট্যের দিকে অবশ্য়ই নজর রাখা প্রয়োজন। তিনি আপনাকে সম্মান করেন কিনা, সেটাও খেয়াল রাখা জরুরি। তার সঙ্গে জীবনের সুতা বাঁধার আগে বিভিন্ন বিষয়ই খেয়াল রাখতে হবে আপনাকে। তবে সঙ্গীর বয়স যেন আপনাদের ভালোবাসায় বাধা হয়ে না দাঁড়ায়!
বয়স একটা সংখ্যা মাত্র, এই কথা ভুলে যাবেন না। সমাজের বাঁধা নিয়ম থেকে বের হয়ে এসে নিজের জীবন উপভোগ করুন।

জনপ্রিয়


লাইফস্টাইল থেকে আরও পড়ুন

নাদিয়া আফরোজের প্রশিক্ষণে সুপার অ্যাডভান্সড মেকআপ মাস্টার ক্লাস ১৮ আগস্ট

মেকআপ শিল্পে দক্ষতা বৃদ্ধি এবং বিউটি উদ্যোক্তা হিসেবে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য একদিনের বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে ফ্যান্সী বিউটি ইনস্টিটিউট অ্যান্ড টেকনোলজি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মেকআপ আর্টিস্ট নাদিয়া আফরোজের প্রশিক্ষণে আগামী ১৮ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত হবে ‘একদিনের এক্সক্লুসিভ সুপার অ্যাডভান্সড মেকআপ মাস্টার ক্লাস’।

অ্যালোভেরার পুষ্টিতে ত্বকের যত্নে নতুন আস্থা, বাজারে ফ্যান্সী স্কিন ক্রিম

ব্যস্ত জীবনযাত্রা, ধুলাবালি ও পরিবেশদূষণের কারণে ত্বকের উজ্জ্বলতা ও সজীবতা ধরে রাখা দিন দিন কঠিন হয়ে উঠছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় বাজারে এসেছে প্রিমিয়াম মানের ফ্যান্সী অ্যালোভেরা স্কিন ক্রিম, যা ত্বকের গভীরে পুষ্টি পৌঁছে দিয়ে ত্বককে সতেজ ও কোমল রাখতে সহায়তা করে বলে জানিয়েছে প্রস্তুতকারী প্রতিষ্ঠান।

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো 'কারি ক্রাঞ্চ'

বৈশ্বিক ফাস্টফুড ব্র্যান্ড কেএফসির বাংলাদেশি ফ্র্যাঞ্চাইজি ট্রান্সকম ফুডস লিমিটেড ভোজনরসিকদের জন্য নতুন মেনু আইটেম ‘কেএফসি কারি ক্রাঞ্চ’ উন্মোচন করেছে। দেশীয় পরিচিত স্বাদের সঙ্গে আধুনিক ফিউশনধর্মী অভিজ্ঞতা দিতে নতুন এই আয়োজন বাজারে এনেছে প্রতিষ্ঠানটি।

প্রিয় দল হারলে মন ভালো করার ৭টি কার্যকর উপায়

ফুটবলপ্রেমীদের কাছে প্রিয় দলের পরাজয় অনেক সময় আবেগজনিত হতাশার কারণ হয়ে দাঁড়ায়। প্রিয় দলের জার্সি পরে খেলা দেখা, বন্ধুদের সঙ্গে ম্যাচ উপভোগ এবং উচ্ছ্বাস ভাগ করে নেওয়ার আনন্দ যেমন গভীর অনুভূতি তৈরি করে, তেমনি পরাজয়ের পর সেই আবেগই মন খারাপের রূপ নেয়।