

পবিএ মাহে রমজান এবং ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় কতিপয় চাঁদাবাজ ও ছিনতাইকারীর তৎপরতা বেড়ে গেছে। তাই মাহে রমজান ঈদকে সামনে রেখে রাজধানী বাসীকে সার্বিক নিরাপত্বা দিতে,রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ চাঁদাবাজ ও ছিনতাইকারী চক্রের ৫৩ সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে র্যাব এর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।
সোমবার (১১ এপ্রিল) রাত থেকে মঙ্গলবার (১২ এপ্রিল) ভোর পর্যন্ত রাজধানীর ১৫টি স্পটে, রমনা, খিলগাঁও, হাতিরঝিল, শাহজাহানপুর, পল্টন, মতিঝিল, শাহবাগ ও ওয়ারী এলাকা অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৬০টি মোবাইল ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ৪৬ টি দেশীয় অস্ত্র জব্দ করা হয়। এ ছাড়া চাঁদাবাজির মাধ্যমে আদায়কৃত অর্থ ও চাঁদা উত্তোলনের রসিদ বই জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।



