শারদীয় দুর্গাপূজার ছুটিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রি-পেইড মিটারে পর্যাপ্ত টাকা রিচার্জ করে রাখার জন্য গ্রাহকদের প্রতি অনুরোধ জানিয়েছে ঢাকা ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসি (ডেসকো)। পাশাপাশি বিদ্যুৎ-সংক্রান্ত যেকোনো প্রয়োজনে যোগাযোগের জন্য দুটি হটলাইন নম্বর জানিয়েছে সংস্থাটি।

শনিবার (১৭ অক্টোবর) ডেসকোর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ছুটির সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে ডেসকোর আওতাধীন এলাকার প্রি-পেইড মিটারের গ্রাহকদের পর্যাপ্ত পরিমাণ টাকা রিচার্জ করে রাখার অনুরোধ করা হচ্ছে।

এ ছাড়া বিদ্যুৎ-সংক্রান্ত যেকোনো প্রয়োজনে গ্রাহকদের ১৬১২০ অথবা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে ডেসকো কর্তৃপক্ষ।