তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের স্ত্রী এমিনে এরদোগানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।
তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ চলাকালে তাদের এ সাক্ষাৎ হয়।
সাক্ষাতের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে জানিয়েছেন এমিনে এরদোগান। জুবাইদা রহমানের সঙ্গে একটি ছবি প্রকাশ করে তিনি জানান, আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে।
এমিনে এরদোগান জানান, সাক্ষাতে জলবায়ু ন্যায়বিচার, টেকসই উন্নয়ন এবং ‘জিরো ওয়েস্ট’ বা শূন্য বর্জ্য লক্ষ্যমাত্রা অর্জনে বৈশ্বিক সহযোগিতার গুরুত্ব নিয়ে আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, এসব লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক পর্যায়ে সম্মিলিত উদ্যোগ ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, প্রতিনিধি এবং জলবায়ু বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, অর্থায়ন এবং বৈশ্বিক সহযোগিতা সম্মেলনের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়।








