তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি সেনাবাহিনীর গান স্যালুট
হেড অফ ডিজিটাল মিডিয়া


২৬ শে মার্চ উপলক্ষে শনিবার ভোরে সূর্যোদয়ের সাথে সাথে তেজগাঁওস্থ পুরাতন বিমান বন্দর এলাকায় ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আনুষ্ঠানিকতা।
এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি আর্টিলারি রেজিমেন্টের ৬ টি গান ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে নিহত বীর শহীদদের প্রতি গান স্যালুট প্রদর্শন করে।
প্রতি বছরের ন্যায় এবারও যথাযোগ্য মর্যাদা এবং উৎসাহ উদ্দীপনার সাথে স্বাস্থ্যবিধি মেনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।



