

বিভিন্ন কর্মসূচি এবং উন্নয়ন প্রকল্প তদারকি করতে রবিবার(২৭ মার্চ)পাঁচ দিনের সফরে নিজ জেলা কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
শুক্রবার (২৫ মার্চ) রাষ্ট্রপতির প্রেসসচিব মো. জয়নাল আবেদীন এ তথ্য জানান। তিনি বলেন,’রাষ্ট্রপতি আগামী ৫ দিনের জন্য কিশোরগঞ্জের উদ্দেশে বিমানবাহিনীর হেলিকপ্টারে চড়ে রবিাবর রওনা দিবেন।এবং সেখানে রাষ্ট্রপতি বিভিন্ন জনপ্রতিনিধি ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করবেন এবং জনসমাবেশে ভাষণ প্রদান করবেন।
রাষ্ট্রপতির আগমন উপলক্ষে সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানান কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. শামীম আলম।
রাষ্ট্রপতি হামিদ সোমবার বিকেলে মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি ডিগ্রি কলেজে ‘তৃতীয় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা স্কাউট ক্যাম্প’ উদ্বোধন করবেন।
এ ছাড়া ২৯ মার্চ মঙ্গলবার বেলা ১১টায় মিঠামইনে বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন এবং বিকেল ৩টায় মিঠামইন ক্যান্টনমেন্ট পরিদর্শন করবেন তিনি। বিকেল ৫টায় যাবেন অষ্টগ্রামে। সেখানে উন্নয়নমূলক কাজ পরিদর্শন শেষে সন্ধ্যা ৭টায় মতবিনিময় করবেন মো. আবদুল হামিদ।
এছাড়া, তিনি বুধবার (৩০ মার্চ) বিকেলে কিশোরগঞ্জ সদরে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের নির্মাণ কাজের উদ্বোধন করবেন।
বঙ্গভবনের মুখপাত্র জানান, রাষ্ট্রপতি বিভিন্ন উপজেলায় এলাকাবাসী, জনপ্রতিনিধি এবং বিভিন্ন পেশাজীবী সংস্থার সাথে ধারাবাহিক মতবিনিময় সভাও করবেন।
সফর শেষে আগামী ৩১ মারর্চ বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।



