সারাদেশে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) টহল জোরদার করা হয়েছে। দেশজুড়ে টহল দিচ্ছে র‍্যাবের ৪৬০টি দল। এরমধ্যে রাজধানী ঢাকায় র‍্যাবের ১৬০টি টহল দল মোতায়েন করা হয়েছে।বিএনপি, জামায়াতসহ সরকারবিরোধী আরও কয়েকটি রাজনৈতিক দলের ডাকা তৃতীয় দফা অবরোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংস্থাটির টহল দল মোতায়েণ করা হয়েছে। বুধবার (৮ নভেম্বর) সকালে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।র‍্যাবের এই কর্মকর্তা বলেন, আজ সকাল থেকে ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে। কেউ যেন আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে সেজন্য র‌্যাব সতর্ক রয়েছে।এর আগেও সড়ক, রেল ও নৌপথে বিরোধীদের ডাকা দুই দফা অবরোধের সময় সারাদেশে দায়িত্বে ছিলেন র‌্যাব সদস্যরা।