রাজু তালুকদার মোংলা রামপাল প্রতিনিধি :

মোংলায় ১৪শ দুঃস্থ পরিবারের মাঝে এক কেজি করে গরুর মাংস বিতরণ করেছে বাঙ্গালী ফাউন্ডেশন, ঢাকা।

শুক্রবার বিকেলে পৌর শহরের আলীয় মাদ্রাসা মাঠে দুঃস্থ নারী-পুরুষের হাতে মাংস তুলে দেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও অনুষ্ঠানের প্রধান অতিথি, সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান। এ সময় বাঙ্গালী ফাউন্ডেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ১৫টি গরু জবাই করে এর মাংস মোংলার দুঃস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। পাশাপাশি সারাদেশের অসহায় ও দুঃস্থ মানুষের জন্য বাঙ্গালী ফাউন্ডেশন বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে।

citytouch 728-X-90

তিনি আরোও জানান, মানুষের চাহিদা ও প্রয়োজন অনুযায়ী সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য।