

ভারত থেকে পুলিশ প্রশিক্ষণের জন্য ১০টি রেসের ঘোড়া আমদানি করেছে বাংলাদেশ পুলিশ । ঘোড়াগুলোর মোট মূল্য ১ লাখ ৬ হাজার মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ৯১ লাখ ৩৫ হাজার টাকা।
মঙ্গলবার (২৯ মার্চ) রাজস্থান থেকে হর্স অ্যাম্বুলেন্স ট্রাকে করে এ ঘোড়াগুলো বেনাপোল বন্দরে এসে পৌঁছায়।
ঘোড়াগুলো ও তার আনুষাঙ্গিক জিনিসপত্র কেনা হয়েছে ভারতের রপ্তানিকারক বিধাতা সাপ্লায়ারের কাছ থেকে।
এ ঘোড়াগুলো ছাড়াতে বেনাপোল কাস্টম হাউজে মেসার্স মাধ্যম নামে একটি সিঅ্যান্ডএফ এজেন্ট প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেছে।
বেনাপোল বন্দর ছেড়ে ঘোড়াগুলো বুধবার সকালে ঢাকার রাজারবাগ পুলিশ লাইনসে পৌঁছায়।
রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে পুলিশ প্রশিক্ষণের জন্য ঘোড়া গুলো আমদানি করা হয়েছে ।



