বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, ১ ফেব্রুয়ারি থেকে বিদ্যুতের পাইকারি পর্যায়ে ৫.০৭৪ শতাংশ ও খুচরা পর্যায়ে ৮.৫০ শতাংশ নতুন দাম কার্যকর হবে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, পাইকারি পর্যায়ে বর্তমান দাম গড়ে প্রতি ইউনিট ৬.৭০, নতুন দাম হবে ৭.০৪ টাকা। আর খুচরা পর্যায়ে বর্তমান দাম গড়ে প্রতি ইউনিট ৮.২৫, নতুন দাম হবে ৮.৯৫ টাকা। বলেন, বিদ্যুতে ভর্তুকি ৪৩ হাজার কোটি টাকা।নসরুল হামিদ বলেন, বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে না, সমন্বয় করা হচ্ছে। উৎপাদন খরচের তুলনায় কম দামে বিক্রি করায় লোকসান হচ্ছে, সে কারণে কিছুটা সমন্বয় করা হচ্ছে। আমরাতো খরচ উঠাতে চাচ্ছি, খুবই সামান্য পরিমাণে দাম বাড়বে। লাইফ লাইন গ্রাহকের (৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারকারী) মাসের বিল ২০ টাকার মতো বাড়তে পারে। এখন গ্রাহকরা যদি একটু সাশ্রয়ী হন, তাহলে বিল আগের অবস্থায় থাকবে। আমাদের লক্ষ্য হচ্ছে গ্রাহকদের মিতব্যয়ী হতে উদ্বুদ্ধ করা।
বিদ্যুতের বাড়তি ৮.৫০ শতাংশ দাম ফেব্রুয়ারি থেকে কার্যকর
হেড অফ ডিজিটাল মিডিয়া







