মো. আমিনুল ইসলাম।
মঙ্গলবার (৩১ মার্চ) তিনি বলেন, এ ঘটনায় যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তারা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তি থেকে শুরু করে নিম্নপদস্থ কেউই হোক না কেন—তদন্তের বাইরে রাখা হবে না।
তিনি জানান, শাপলা চত্বরের ঘটনায় তদন্ত কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে এবং দ্রুতই তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। এদিকে, এ মামলায় পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল জলিল মন্ডলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
চিফ প্রসিকিউটর আরও বলেন, অতীতে ঘটে যাওয়া ক্রসফায়ারের ঘটনাগুলোও যাচাই-বাছাই করে বিচার প্রক্রিয়ার আওতায় আনা হবে। এ ছাড়া ‘ওয়ান-ইলেভেন’ সময়কার মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।







