
গার্মেন্টসসহ সব শ্রমিককে ২০ রোজার মধ্যে বোনাস দিতে হবে। পাশাপাশি ঈদের ছুটির আগে ন্যূনতম এপ্রিল মাসের প্রথম ১৫ দিনের বেতন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (১১ এপ্রিল) রাজধানীর বিজয় নগরের শ্রম ভবনে ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাসের বিষয়ে ত্রিপক্ষীয় পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বিজিএমইএ, গার্মেন্টস শ্রমিকদের নেতা ও শ্রম মন্ত্রনালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান সাংবাদিকদের বলেন, পোশাকসহ সব শ্রমিককে ২০ রোজার মধ্যে বোনাস এবং ঈদের ছুটির আগে ১৫ এপ্রিল পর্যন্ত সময়ের বেতন দিতে হবে মালিকদের।



