রাজনীতি


অবরোধে নেতৃত্ব দেবে কে, ফখরুল জেলে, বাকি নেতারা পলাতক: কাদের


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:৩০ অক্টোবর ২০২৩, ০২:২৪ অপরাহ্ন, সোমবার

অবরোধে নেতৃত্ব দেবে কে, ফখরুল জেলে, বাকি নেতারা পলাতক: কাদের
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি অবরোধ কর্মসূচি দিয়েছে। ফখরুল সাহেব তো জেলে, বাকি নেতারা পালিয়ে আছে। তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে অবরোধে নেতৃত্ব দেবে কে?

সোমবার (৩০ অক্টোবর) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথসভায় এ কথা বলেন তিনি। অবরোধে জাতীয় সম্পদে যেন আঘাত করতে না পারে, সেজন্য বড় বড় প্রকল্পগুলোর দিকে খেয়াল রাখতে হবে বলেছেন আওয়ামী লীগের এ নেতা।

সেতুমন্ত্রী বললেন, ২৮ অক্টোবর প্রমাণ হয়েছে বিএনপি কত বড় ভয়ঙ্কর। তাদের আসল রূপ নৃশংসতা। সাংবাদিক-পুলিশ কাউকে ছাড় দেয়নি। সাংবাদিক যা দেখবে তা লিখবে, এটাই বিএনপির চোখে অপরাধ। তাই সাংবাদিকদের ওপর হামলা করেছে।

ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির এক দফা ভুয়া, এদের আন্দোলনও ভুয়া। কেউ কেউ নাম ধরেই বলেছে বিএনপি নামক দল আমরা করবো না। আন্দোলনের জন্য বিএনপি যেসব নেতাকর্মীদের টাকা দিয়ে ঢাকায় এনেছে, তারাই এখন বাড়ি ফিরতে ফিরতে বলছে তারেক রহমান ভুয়া, আন্দোলনও ভুয়া।

নির্বাচনের ট্রেন ছেড়ে দেবে, কারো জন্য বসে থাকবে না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ প্রতিযোগিতামূলক নির্বাচন চায়, বড় দল হিসেবে বিএনপির অংশগ্রহণ চায়। কাউকে বাদ দিয়ে নির্বাচনের পরিকল্পনা নেই সরকারের। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। কে নির্বাচনে আসলো, কে আসলো না সেটা সরকারের বিষয় নয়।

সম্পর্কিত

বিএনপিআওয়ামী লীগ

জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড

সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ফারুক খানের ঘনিষ্ঠ প্রকৌশলী আমিনুলকে পদোন্নতি দিল বেবিচক

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রকৌশলী আমিনুল হাসিবকে সুপারিনটেনডেন্ট পদে পদোন্নতি দেওয়াকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের একটি অংশের মধ্যে সমালোচনা তৈরি হয়েছে।

বিএসএফের ‘পুশ ইন’ তৎপরতা মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে: সাইফুল হক

বাংলাদেশ-ভারত সীমান্তের বিভিন্ন পয়েন্টে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ‘পুশ ইন’ তৎপরতার ফলে সীমান্ত এলাকায় মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি দাবি করেছেন, শিশু ও নারীসহ কয়েকশ মানুষকে জোরপূর্বক বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিয়ে বিএসএফ চরম অমানবিক পরিস্থিতির সৃষ্টি করেছে।

বিসিবি নির্বাচন নিয়ে এনসিপির অভিযোগ, ‘ক্রিকেটকে রাজনৈতিক নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে’

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক প্রভাব বিস্তার এবং ক্রিকেট প্রশাসনকে দলীয় নিয়ন্ত্রণে নেওয়ার অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার দাবি করেছেন, দেশের ক্রিকেটকে দুর্বল করে দেওয়ার একটি পরিকল্পিত প্রক্রিয়া চলছে, যেখানে দেশীয় রাজনৈতিক শক্তির পাশাপাশি বিদেশি প্রভাবও কাজ করছে।