ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে আহ্বায়ক এবং তানভীর আহমেদ রবিনকে সদস্য সচিব করা হয়েছে।
এ ছাড়া আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আ ন ম সাইফুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন কমিটির মাধ্যমে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে।
এর আগে সদ্য বিলুপ্ত কমিটিতে রফিকুল ইসলাম মজনু আহ্বায়ক এবং তানভীর আহমেদ রবিন সদস্য সচিবের দায়িত্ব পালন করেন।









