.jpg&w=3840&q=75)

কুষ্টিয়ার কুষ্টিয়া–৪ (কুমারখালী–খোকসা) আসনে ভোট চাওয়াকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির কর্মী–সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে বিএনপির তিন কর্মীকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে কুষ্টিয়ার খোকসা উপজেলার মাশালিয়া বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলবাংলাদেশ জামায়াতে ইসলামীবলছে, বিএনপির হামলায় তাদের তিনজন কর্মী আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী আফজাল হোসেনের কর্মী–সমর্থকেরা এলাকায় প্রচারণায় গেলে এক ভোটারের মন্তব্যকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। বিষয়টি মীমাংসার জন্য বুধবার সকালে খোকসার মাশালিয়া বাজারে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে প্রথমে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হলেও হঠাৎ কথা–কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়।
জয়ন্তীহাজরা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বলেন, মঙ্গলবার বিকেলে এক ভোটারের বাড়িতে জামায়াতের কয়েকজন নেতা–কর্মী ভোট চাইতে গেলে ওই ভোটার ধানের শীষে ভোট দেবেন বলে জানালে তাদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরদিন বিষয়টি মীমাংসার জন্য বৈঠক ডাকা হয়।
তিনি অভিযোগ করেন, “বৈঠকে সমঝোতা হওয়ার পর হঠাৎ করেই জামায়াতের কর্মীরা লাঠি, হাতুড়ি ও কুড়াল নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের তিনজন কর্মী আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।” তিনি বলেন, বিষয়টি দলের ঊর্ধ্বতন নেতাদের জানানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে ইউনিয়ন জামায়াতের আমির আকমল হোসেন বলেন, মঙ্গলবার ভোট চাইতে গিয়ে এক ভোটারের সঙ্গে সামান্য ঝামেলা হয়েছিল। বুধবার বৈঠকে সেই সমস্যার সমাধান হয়।
তিনি দাবি করেন, “অতর্কিত হামলার অভিযোগ সঠিক নয়। বৈঠক শেষে হাত মেলানোর সময় বিএনপির এক কর্মী আমাদের লোকজনের ওপর হামলা চালায়। এতে আমাদের তিনজন কর্মী আহত হন।” তিনি আরও বলেন, তাদের পক্ষ থেকে কোনো অস্ত্র ব্যবহার করা হয়নি।
খোকসা থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মোশাররফ হোসেন জানান, সালিশ বৈঠকের সময় বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং উভয় পক্ষেই আহত রয়েছেন।
তিনি বলেন, “এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাশালিয়া বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।