

বাংলাদেশ জাতীয়তাবাদী দলনূরুল ইসলাম নূরুল। তাঁর কণ্ঠে ছিল দীর্ঘদিনের বঞ্চনা আর অবহেলার বিরুদ্ধে দৃঢ় প্রত্যয়ের কথা “সময় এসেছে ঘুরে দাঁড়ানোর, সময় এসেছে ‘সেফ সুনামগঞ্জ, সেভ সুনামগঞ্জ’ গড়ার।”
বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ শহরের জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে গিয়ে এসব কথা বলেন তিনি। নূরুল বলেন, সুনামগঞ্জ–৪ আসন বহুদিন ধরেই নিরাপত্তাহীনতা, অব্যবস্থাপনা আর উন্নয়ন অবহেলার ভার বইছে। এই বঞ্চনা আর চলতে পারে না—সবাইকে নিয়ে স্পষ্ট লক্ষ্য আর অঙ্গীকারে বদল আনতেই হবে।
তিনি জানান, আসন্ন নির্বাচনে ভোটারদের সমর্থন পেলে বিএনপির ৩১ দফা সংস্কার কর্মসূচির আলোকে এই আসনকে নিরাপদ, কর্মসংস্থানমুখী ও সম্মানজনক জনপদে রূপান্তর করা হবে। উন্নয়নের সঙ্গে সঙ্গে মানুষের নিরাপত্তা ও মর্যাদাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথাও বলেন তিনি।
লিখিত ইশতেহার পাঠের সময় নূরুল ইসলাম নূরুল সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে বলেন, ফ্যামেলি কার্ড কর্মসূচির কার্যকর বাস্তবায়ন, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রদানে স্বচ্ছতা নিশ্চিত করা হবে। একই সঙ্গে নারী ও শিশু নির্যাতন রোধে কঠোর ও বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া হবে। সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করাও তাঁর অগ্রাধিকার তালিকায় থাকবে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আকবর আলী, আতম মিসবাহ, অ্যাডভোকেট মাসুক আলম, অ্যাডভোকেট শেরেনূর আলী, নজরুল ইসলাম, ব্যারিস্টার আবিদুল হক, মুনাজ্জির সুজন, সাইফুল হাসান জুনেদ, নাসিম উদ্দিন লালা, আব্দুল্লাহ আল নোমানসহ বিপুলসংখ্যক দলীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।