

কুষ্টিয়া–৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমীর হামজার ভেরিফায়েড ফেসবুক পেজটি অপসারণ করেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর সোয়া দুইটার দিকে পেজটি সরিয়ে নেওয়া হয়।
অপসারিত পেজটির ফলোয়ার সংখ্যা ছিল প্রায় ৬ লাখ ৩৯ হাজার। বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার বিকেলে মুফতি আমীর হামজার আইটি টিম এক বিজ্ঞপ্তি প্রকাশ করে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পেজটি কোনো নীতিমালা লঙ্ঘনের কারণে অপসারণ করা হয়নি। বরং পরিকল্পিতভাবে ভুয়া কপিরাইট স্ট্রাইক ও সাইবার আক্রমণের শিকার হয়ে পেজটি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে বলে দাবি করা হয়।
আইটি টিমের পক্ষ থেকে বলা হয়, গত কয়েক দিন ধরে একটি সংঘবদ্ধ গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুয়া কপিরাইট অভিযোগ ও ধারাবাহিক রিপোর্টিংয়ের মাধ্যমে পেজটি বন্ধ করার চেষ্টা চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় মেটা কর্তৃপক্ষ পেজটি সাময়িকভাবে অপসারণ করেছে বলে তাদের ধারণা।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মুফতি আমীর হামজার ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও মানুষের ব্যাপক সমর্থণের কারণে একটি চিহ্নিত মহল ঈর্ষান্বিত হয়ে এ ধরনের কর্মকাণ্ডে জড়িয়েছে। তবে একটি ফেসবুক পেজ অপসারণ করলেও মানুষের হৃদয় থেকে তাঁকে মুছে ফেলা সম্ভব নয় বলেও মন্তব্য করা হয়।
আইটি টিম জানায়, পেজটি পুনরুদ্ধারের জন্য ইতোমধ্যে মেটা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র জমা দেওয়ার প্রক্রিয়াও চলমান রয়েছে। যাচাই-বাছাই শেষে দ্রুত পেজটি পুনরায় চালু হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় সমর্থক ও অনুসারীদের উদ্দেশে ভুয়া আইডি, গুজব ও বিভ্রান্তিকর প্রচারণায় বিভ্রান্ত না হয়ে ধৈর্য ও সচেতনতা বজায় রাখার অনুরোধ জানানো হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।