

সব ভালোবাসা ত্যাগ করে না ফেরার দেশে চলে গেলেন বা-হাতি স্পিনার মোশারফ হোসেন রুবেল। মঙ্গলবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যু ক্রিকেটার ও ক্রিকেট প্রেমিদের মাঝে নেমে আসে শোকের ছায়া।
যে মাঠের ঘাস মাড়িয়ে ব্যাট-বলে নিজেকে চিনিয়েছে বিশ্ব দরবারে। আজ সেই মাঠেই মোশাররফ হোসেন রুবেল এলেন নিথর দেহে। ভারি হয়ে উঠেন শেরে-বাংলা আকাশ।
তার শেষ বিদায়ে পাশে ছিলেন শতীর্থরা, মাশরাফি, মাহমুদউল্লাহ, মুশফিক, এনামুল হক, আল-আমিন, শরিফুল ইসলামরা এলেন তার জানাজায়। সাবেক ক্রিকেটার আকরাম খান, নাঈমুর রহমান, খালেদ মাহমুদরাও উপস্থিত। ক্রিকেট বোর্ডের পরিচালক জালাল ইউনুস, ইফতেখার মিঠু, প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দীন চৌধুরীও তাকে শেষ শ্রদ্ধা জানান।
ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে ২০১৯ সালের পর মাঠে ফেরা হয়নি মোশাররফ হোসেন রুবেলের। বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মিরপুরে খেলেছিলেন শেষ ম্যাচ। জাতীয় দলের জার্সিতেও মিরপুরেই তাকে শেষ দেখা গিয়েছিল ২০১৬ সালে



