
আইপিএলে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড গড়ছেন পেট কামিন্স। গেইল বা ডি ভিলিয়ার্স কে ছাপিয়ে এই রেকর্ড এখন অজি পেসার পেট্রিক কামিন্সের।
আসরের ১৪তম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাত্র ১৪ বলে অর্ধশতক সম্পূর্ণ করেন কামিন্স । যা আইপিএল এর ইতিহাসে দ্রুততম অর্ধশতক। এই রেকর্ডে তার সাথেই আছে কে এল রাহুল।
২০১৮ সালে পাঞ্জাবের হয়ে দেল্লির বিপক্ষে তিনি ১৪ বলে হাফ সেঞ্চুরি করেন। তার এই অর্ধ শতক পাঠান ও নারিনের গড়া পূর্ববর্তী রেকর্ড (১৫ বলে হাফ সেঞ্চুরি ) কে ভেঙ্গে দিয়েছে।
কামিন্সের ১৫ বলে ৫৬ রানের দুর্দান্ত ইনিংসটি কলকাতাকে ৫ উইকেটের জয় এনে দেয়।মাত্র ১৬ ওভারে মুম্বাইয়ের দেয়া ১৬২ রানের টার্গেট পূরণ করে কলকাতা। তার ব্যাটিং নৈপুন্য ইনিংস ও ৪ ওভারে ২ উইকেট নেয়ার জন্যে তাকে ম্যাচ সেরা হিসেবে ঘোষণা করা হয়।



