

দেশের শেয়ারবাজারে গতকাল মঙ্গলবার সূচক কমলেও এদিন লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়েছে। গত কয়েক দিন ধরেই ধারাবাহিকভাবে শেয়ারবাজারে লেনদেন বাড়ছে। ফলে দীর্ঘদিন ধরে ফ্লোর প্রাইসে আটকে থাকা অনেক কোম্পানি ফ্লোরপ্রাইস থেকে ওপরে উঠে আসছে।ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সূত্রে এসব তথ্য জানা গেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে ১০ দশমিক শূন্য ৬ পয়েন্ট কমে ৬৩৫১ দশমিক ১০ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএস-৩০ মূল্য সূচক ২ দশমিক ৬০ পয়েন্ট কমে ২১৯৭ দশমিক ৭৭ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহ সূচক (ডিএসইএস) ১ দশমিক ১৭ বেড়ে ১৩৮৭ দশমিক ৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে ১ হাজার ৪৪ কোটি ৫৬ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৯৩২ কোটি ৭১ লাখ টাকা। গতকাল লেনদেনকৃত মোট ৩৭০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৩টির, কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট দর। দেশের প্রধান এই শেয়ার বাজারে গতকাল টাকার অঙ্কে লেনদেনকৃত শীর্ষ ১০টি কোম্পানি হলো :ফু-ওয়াং ফুড, আরডি ফুড, সি পার্ল বিচ, খান ব্রাদার্স পিপি, মিডল্যান্ড ব্যাংক, লুব-রেফ, এমারেল্ড ওয়েল, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, অ্যাসোসিয়েটেড অক্সিজেন ও বিচ হ্যাচারি। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক ১৬ পয়েন্ট কমে ১৮ হাজার ৭৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে ১৫ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১২ কোটি ৯৮ লাখ টাকা। গতকাল এই বাজারে লেনদেনকৃত মোট ২১৩টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ৫৮টির, কমেছে ৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৪টি দর।
লালমনিরহাটের আদিতমারীতে সাত বছরের শিশু নন্দিনী রানী হত্যা মামলায় প্রধান আসামি বিধান চন্দ্রকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তার বাবা রনজিং কুমার রায়কে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জ সদর উপজেলার কালিগঞ্জ এলাকায় খোয়াই নদীর বাঁধ ফের ভেঙে গেছে। শুক্রবার সকাল ১১টার দিকে বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি প্রবেশ করে আশপাশের নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করে। এতে কয়েকটি গ্রামের নিচু এলাকা তলিয়ে যাওয়ার পাশাপাশি অনেক বসতঘরে পানি ঢুকে পড়েছে। হঠাৎ পানি প্রবেশ করায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে এক চা দোকানিকে হুমকি ও ছুরিকাঘাতের চেষ্টার অভিযোগ উঠেছে এক শিক্ষার্থীর বিরুদ্ধে। ঘটনার দুই দিন পর ফোনে ওই দোকানিকে আবারও হুমকি দেওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগী। এ ঘটনায় শনিবার (২২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৌভিক সাহা দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন। তাকে খুঁজতে গিয়ে নতুন করে রহস্যের সৃষ্টি হয়েছে। সৌভিক নিখোঁজ হওয়ার প্রায় আড়াই ঘণ্টা পর তার মাসতুতো ভাইয়ের স্ত্রীও বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়েছেন। একই দিনে কাছাকাছি সময়ে দুজনের নিখোঁজ হওয়ার ঘটনায় তাদের মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ ও পরিবার।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।