

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ কারাগারে বিয়ে করতে যাচ্ছেন। কনে তার দীর্ঘ সময়ের বান্ধবী আইনজীবী স্টেলা মরিস।
বুধবার লন্ডনের বেলমার্শ কারাগারে বিয়ে উপলক্ষে ছোটখাট অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিয়েতে চারজন অতিথি, দুইজন আনুষ্ঠানিক সাক্ষী ও দুইজন নিরাপত্তারক্ষী উপস্থিত থাকবেন। খবর বিবিসি।
ইরাক ও আফগানিস্তান গোপন নঁথি ও যুক্তরাষ্ট্রের সামরিক, কূটনৈতিক তথ্য ফাঁসসহ তার বিরুদ্ধে ১৮টি অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র।
অ্যাসাঞ্জকে দেশে ফিরিয়ে নিয়ে বিচার করতে চায় যুক্তরাষ্ট্র। এরমধ্যেই বিয়ে করছেন ৫০ বছরের অ্যাসাঞ্জ। খবর- ইয়ন।
প্রতিবেদন থেকে জানা যায়, দূতাবাসে থাকার সময় জুলিয়ান অ্যাসাঞ্জ ও মরিস দুটি সন্তানের বাবা-মা হন। ২০১৫ সালে তাদের সম্পর্ক শুরু হয়। অ্যাসাঞ্জের বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন তিনি। ২০১৯ সাল থেকে তিনি বেলমার্শ কারাগারে বন্দি রয়েছেন। এর আগে লন্ডনে ইকুয়েডর দূতাবাসে সাত বছর আটক ছিলেন।
জুলিয়ানের পূর্বপুরুষরা স্কটল্যান্ডের নাগরিক ছিলেন। তাই বিয়েতে জুলিয়ান স্কটল্যান্ডের ঐতিহ্যবাহী বিয়ের পোশাক (কিল্ট)পরবেন। স্টেলা এবং জুলিয়ানের বিয়ের পোশাক তৈরি করেছেন ব্রিটিশ ফ্যাশন ডিজাইনার ভিভিয়েন ওয়েস্টউড।
কুমিল্লার বুড়িচং প্রেস ক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি কাজী খোরশেদ আলম, সাধারণ সম্পাদক পদে জহিরুল হক বাবু এবং সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক রূপসী বাংলার প্রতিনিধি মো. জাকির হোসেন নির্বাচিত হয়েছেন।
নারীদের এগিয়ে যাওয়ার পথে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও মিডিয়া স্টাডিজ বিভাগের সম্মানিত লেকচারার ও কোঅর্ডিনেটর আব্দুর রহমান রাহাদ। নির্ধারিত ক্লাস টেস্ট চলাকালে এক ছাত্রীর শিশুকে নিজের কোলে সামলে রেখে তাকে সহপাঠীদের সঙ্গে একই সময়ে নিশ্চিন্তে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিয়েছেন তিনি।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
ফেনীর বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় ১৬ আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া বিচারিক আদালতের সেই বিচারকের বিচারিক ক্ষমতা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
জয়পুরহাটের আক্কেলপুরে আওয়ামী লীগ নেতার বাড়ি দখলের অভিযোগে রায়কালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বাবুকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে উপজেলা বিএনপি। দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি। বহিষ্কারের পর সোমবার ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাইকিং করে বিষয়টি জানানো হয়।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।